এক্সপ্লোর

South Bengal Weather Update : ভয়ঙ্কর হবে গরম, তৈরি তাপপ্রবাহের পরিস্থিতি, দেখে নিন জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস

Bengal Weather Update : শিশু-বয়স্কদের জন্য বিশেষ উপদেশ দিল আবহাওয়া দফতর। মেনে না চললেই হিট ক্র্যাম্প বা হিট স্ট্রোকের আশঙ্কা।

কলকাতা : মাঝ-চৈত্রেই চল্লিশ পার করল বঙ্গের তাপমাত্রা ( West Bengal Heat Wave ) । কলকাতাতেও ৩৭ ডিগ্রি ছুঁল পারদ। বইবে লু। কাল থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে শুষ্ক পশ্চিমী বায়ুর প্রভাবে আগামী ৪ দিন ধরে গরমে হাসফাঁস পরিস্থিতি তৈরি হবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের অসহনীয় হয়ে উঠতে পারে। সেই সঙ্গে আবহাওয়াও হবে অস্বস্তিকর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী ৪ থেকে ৫ দিনের  মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আগামী ৪ দিনে আরও ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে।  ৩ থেকে ৬ এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।  শুষ্ক পশ্চিমি বাতাসের প্রভাবে ২ থেকে ৬ তারিখের মধ্যে বইতে পারে তাপপ্রবাহ। সারাদিন তাপমাত্রা থাকবে অসম্ভবব অস্বস্তিকর। 

সকাল বেলাতেই তাপমাত্রা ( Day Maximum temperature) ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণ বঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রি বেশ থাকতে পারে। 

 দক্ষিণে তাপপ্রবার ( Heat Wave Warning for South Bengal ) 

২ এপ্রিল (02.04.2024) এ হলুদ সতর্কতা : দক্ষিণের সব জেলাতেই গরমের অস্বস্তি বজায় থাকবে।

৩ এপ্রিল (03.04.2024) এ হলুদ সতর্কতা :  তাপপ্রবাহ চলবে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ( Purulia, West Burdwan, West Midnapore ) এ।  এরই মধ্যে জেলায় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে থাকবে গরমে হাঁসফাঁস অবস্থা। 

৪ এপ্রিল (04.04.2024) এ হলুদ সতর্কতা : ৪ তারিখও তাপপ্রবাহ জারি থাকবে পুরুলিয়া , পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এদিন অন্যান্য জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে থাকবে গরমে হাঁসফাঁস অবস্থা। 

৫ এপ্রিল ও ৬ এপ্রিল (05.04.2024) এ হলুদ সতর্কতা : সার্বিকভাবে গরম ভোগালেও , মূলত তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে পুরুলিয়ার ২ টি জায়গায়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জেলায়। সেই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি তো থাকবেই। 

এই পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকবেন বঙ্গবাসী, তা জানাল আবহাওয়া দফতর। 

  • তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে  শিশু, বয়স্ক মানুষদের জন্য কঠিন পরিস্থিতি হয়। যাঁরা ক্রনিক রোগে ভুগছেন, যাঁরা দীর্ঘ সময়ের জন্য রোদে থাকেন, তাঁদের সাবধান থাকতে হবে। 
  • এই সময় হিট ক্র্যাম্প ও ত্বকে ফুসকুড়ি দেখা দেয়।
  • সকাল ১১ টা থেকে বিকাল ৪ টার মধ্যে বেশি গরম এড়িয়ে চলুন। বাইরের কাজ যতটা সম্ভব কম করুন। 
  • হালকা ফ্যাব্রিকের, হালকা রঙের, ঢিলেঢালা, সুতির কাপড় পরুন। 
  • রোদে বের হলে মাথা ঢেকে রাখুন। মাথা ঢাকতে সুতির কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করুন।
  • জলশূন্যতা এড়াতে তৃষ্ণার্ত না হলেও পর্যাপ্ত জল খান। 
  • ওআরএস পান করুন।  লস্যি, লেবুর জল, বাটার মিল্ক ইত্যাদি খেতে পারেন।
  • . সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন। 
  • রোদ পড়লে বাইরের কাজে বের হন।
  • গর্ভবতী মহিলারা বেশি সতর্ক থাকুন।
  • হিট স্ট্রোক, হিট র‍্যাশ বা হিট ক্র্যাম্পের লক্ষণগুলি দেখলেই সতর্ক থাকুন।  দুর্বলতা, মাথা ঘোরা, মাথাব্যথা, বমি বমি ভাব, ঘাম এবং খিঁচুনির মতো লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান। 
  • কেউ অজ্ঞান হয়ে গেলে বা অসুস্থ বোধ করতে সতর্ক হতে হবে।   

    আরও পড়ুন :

    আজ শীতলা অষ্টমী, কতক্ষণ পুজো দেওয়া যাবে? কেন বাসি খাবারই খেতে হন আজ? জানুন ব্রতকথা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget