এক্সপ্লোর

Hooghly Bad Road: রাস্তা মেরামত করতে গ্রামবাসীদের দিতে হবে টাকা! প্রধানের মন্তব্যে উত্তেজনা গোঘাটে

Hooghly News: রাজ্যে পরিবর্তনের পর থেকেই রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। উল্টে রাস্তা মেরামত করতে হলে গ্রামের মানুষকেই দিতে হবে টাকা।

বাপন সাঁতরা, গোঘাট: দিকে দিকে বেহাল রাস্তা। অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তা কোনও সংস্কার হয়নি। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবি জানাতে গেলে উল্টে গ্রামবাসীদেরই টাকা দিতে বলেন প্রধান। সোমবার এই অভিযোগ উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটের বেঙ্গাইয়ে। 

রাজ্যে পরিবর্তনের পর থেকেই রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। উল্টে রাস্তা মেরামত করতে হলে গ্রামের মানুষকেই দিতে হবে টাকা। পঞ্চায়েত প্রধানের এহেন মন্তব্যের অভিযোগ তুলে সোমবার উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির গোঘাটের বেঙ্গাইয়ে। সোমবার বেহাল রাস্তার প্রতিবাদে গ্রামের মহিলারা তালা ঝুলিয়ে দেয় হুগলির গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের গেটে। দেখানো হয় বিক্ষোভও। প্রায় একঘণ্টা পর পঞ্চায়েতের উপপ্রধান চারদিনের মধ্যে কাজ করার আশ্বাস ও হাতজোড় করে ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গোঘাটের বেঙ্গাই গ্রামের প্রায় দু কিলোমিটার রাস্তা , তৈরি হয়েছিল বাম আমলে। কিন্তু সেই রাস্তা আর মেরামত হয়নি বলে অভিযোগ। যার জেরে মোরাম রাস্তা বর্তমানে মেঠো রাস্তা হয়ে দাঁড়িয়েছে। কোথাও কাদা মাখা রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। আবার কোথাও রাস্তায় বড় বড় গর্তের মধ্যে জমা জল পেরিয়ে যেতে হচ্ছে গ্রামের মানুষকে। তার জেরে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এবার তার জেরেই রাস্তার দাবিতে সোমবার স্থানীয় বেঙ্গাই পঞ্চায়েতে যান এলাকার বাসিন্দারা। অভিযোগ, রাস্তা মেরামতের দাবি জানাতেই পঞ্চায়েতের প্রধান উল্টে রাস্তা মেরামতের জন্য গ্রামের মানুষকে টাকা দেওয়ার কথা বলেন। গ্রামের মানুষ টাকা দিলে সেই টাকায় রাস্তা করে দেবেন প্রধান। তার পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা।

প্রথমে পঞ্চায়েতের ভিতরেই বিক্ষোভে ফেটে পড়ে। তার পরে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। যদিও প্রায় একঘণ্টা আটকে থাকার পর উপপ্রধান হাতজোড় করে ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। খোলা হয় গেটের তালা। প্রতিশ্রুতি দেওয়া হয় চারদিনের মধ্যে রাস্তার কাজ শুরুর। যদিও ঘটনায় রাস্তা খারাপের কথা স্বীকার করলেও টাকা চাওয়ার কথা অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান। তবে ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Burbhum Money Recovery: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget