এক্সপ্লোর

West Bengal HS Results 2023: উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, কোন বিষয়ে কত নম্বর পেলেন, এক নজরে মার্কশিট

WB Higher Secondary Results 2023: উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তিনি কোন বিষয়ে কত নম্বর পেলেন, দেখে নিন।

কলকাতা : প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।  তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তিনি কোন বিষয়ে কত নম্বর পেলেন, দেখে নিন। এবিপি আনন্দ-র ওয়েবসাইটে চোখ রেখে দেখা গেল তাঁর ফলাফল। শুভ্রাংশু প্রথম ভাষা বাংলায় পেয়েছেন ৯০। গ্রেড পার্সেনটাইল ৯৯.৩৫। দ্বিতীয় ভাষা ইংলিশে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮। গ্রেড পার্সেনটাইল ৯৯.৯২। অর্থনীতি ছিল তাঁর বিষয়। তাতে পেয়েছেন পূর্ণমান ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০।  অঙ্কে পেয়েছেন ১০০ য় ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০। স্ট্যাটিসটিকসে পেয়েছেন ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০। কম্পিউটার সায়েন্সে পেয়েছেন ৯৮ । গ্রেড পার্সেনটাইল ৯৯.৭৬।

তাঁর প্রাপ্ত মোট নম্বর ৪৯৬। তাঁর ওভারঅল পার্সেনটাইল ১০০। 


এবিপি আনন্দকে সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার এত প্রত্যাশা ছিল না। আমার অত কনফিডেন্স ছিল না। তবে হ্যাঁ, প্রথম এর মধ্যে থাকব এটা ভেবেছিলাম। তবে প্রথম হব অতটাও আশা করিনি। লকডাউনে মাধ্যমিক পরীক্ষা ছিল। সেই সময় এত পড়াশোনা করিনি। বিজ্ঞানের প্রতি বিশেষ ভাললাগা তাই তৈরি হওয়ার জায়গায় ছিলাম না। এই কম্বিনেশন নিয়েছি নিজের ভাললাগা থেকে। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশুনো করতে চাই। অঙ্ক ভীষণ ভাল লাগে আমার। ইকো  স্ট্যাট ম্যাথ নিয়েই এগোতে চাই। এর থেকে ভ্যালুয়েবল স্ট্রিম আর কিছু নেই। আমি এই স্ট্রিমটিকে সিউডো সায়েন্স বলতাম।'   

রেজাল্ট সংক্রান্ত আরও তথ্য 
উচ্চ মাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। এ বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হল পরীক্ষার ৫৭ দিনের মাথায় । এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। ৩১ মে মার্কশিট বিলি। ২০২৩-২৪ সালের একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি।  উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন। 
বেলা ১২.৩০ থেকে দেখা যাচ্ছে এবিপি আনন্দর ওয়েবসাইটে - 
উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে https://bengali.abplive.com-এ

 

 

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget