এক্সপ্লোর

Paresh Adhikari : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির নজরে পরেশ অধিকারী, নথি সামনে রেখে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ED : ইডি সূত্রের খবর, শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি কি নিয়োগ দুর্নীতির বিষয়ে কিছু জানতেন না ? কোনও আর্থিক লেনদেন হয়েছিল কী ? এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয় তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কাছে। 

প্রকাশ সিন্হা, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Job Recruitment Scam) সিবিআইয়ের (CBI) পর এবার পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ ইডি-র (ED)। নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ইডির কাছে কিছু নথি জমা দিয়েছেন, দাবি পরেশের। এদিকে, সূত্রের খবর, নথি সামনে রেখে পরেশকে জিজ্ঞাসাবাদ ইডির। 

প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীকে প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসার পরপরই পরেশ অধিকারীর মেয়ের অঙ্কিতার নাম সামনে আসে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ইতিমধ্যেই পরেশ-কন্যার চাকরি গেছে। বেতনের টাকাও অঙ্কিতাকে ২ কিস্তিতে ফেরত দিতে হয়েছে। সেই সময়ই অঙ্কিতার বাবা, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে তিনি নিজের মেয়েকে চাকরি পাইয়ে দেন। যে অভিযোগ ওঠার পরই মন্ত্রিত্ব খোয়ান পরেশ অধিকারী ।

প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

ইতিমধ্যেই CBI জিজ্ঞাসাবাদ করেছে পরেশ অধিকারীকে। এই প্রথম ED তাঁকে জিজ্ঞাসাবাদ করল। সোমবার সকাল ১১টার সময় সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যান পরেশ। ইডি সূত্রের খবর, শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি কি নিয়োগ দুর্নীতির বিষয়ে কিছু জানতেন না ? জেলা থেকে ঘুরপথে চাকরির সুপারিশের অভিযোগ সম্পর্কে তাঁর কাছে কী তথ্য আছে ? কোনও আর্থিক লেনদেন হয়েছিল কী ? এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয় তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কাছে। 

'কাগজপত্র ফেরাতে ডাক'

জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে যাওয়ার সময় পরেশ অধিকারী জানান, যে সমস্ত ডকুমেন্টস বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটা ফেরত দিতে ডাকা হয়েছিল তাঁকে। পরে দিনক্ষণ জানিয়ে দেওয়ার পর আবার আসবেন বলেও জানান তিনি। যদিও মেয়ের চাকরি সংক্রান্ত কোনও প্রশ্ন তাঁকে করা হয়নি বলেও জানান তৃণমূল নেতা। এদিকে, ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় প্রয়োজনে ফের তলব করা হতে পারে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীকে।

আরও পড়ুন- 'চাইলে শিক্ষকরা যেতে পারেন স্কুলে', জোড়া মামলার নিষ্পত্তির আগেই চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার পর্ষদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget