এক্সপ্লোর

West Bengal Board of Primary Education : 'চাইলে শিক্ষকরা যেতে পারেন স্কুলে', জোড়া মামলার নিষ্পত্তির আগেই চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার পর্ষদের

Calcutta High Court : সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টে ফেরৎ পাঠানো চাকরি বাতিল সংক্রান্ত মামলা ও সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের বেতন শুরুর মামলা চলছে।

কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে চলতে থাকা জোড়া মামলার নিষ্পত্তির আগেই চাকরি বাতিল হওয়া ২৬৮ জনের কাজ ফেরাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 'চাইলে চাকরি বাতিল হওয়া ২৬৮ জন শিক্ষক স্কুলে যেতে পারেন’, আগের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে জেলা বিদ্যালয় সংসদকে নতুন নির্দেশ প্রাথমিক পর্ষদের (West Bengal Board of Primary Education)।

বাতিল, স্থগিতাদেশ

কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) নির্দেশে চাকরি বাতিল হয়েছিল ২৬৯ জন শিক্ষকের। গত ১৩ জুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন। পরে যে রায় বহাল রেখেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। যার পরই দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন চাকরি হারানো শিক্ষকরা। সুপ্রিম কোর্ট (Supreme Court) গত ১৮ অক্টোবর চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দেয়। যার পরই চাকরি ফেরাল পর্ষদ। প্রসঙ্গত, মাঝে একজন শিক্ষক আলাদাভাবে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তাঁর চাকরি ফিরেছে কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতেই।

পুর্ননিয়োগ নিয়ে দ্বন্দ্ব

সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও চাকরি ফেরানো নিয়ে কোনও নির্দেশ দেয়নি, বরং যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের মামলার অঙ্গ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ফেরত পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলায় চাকরি বাতিল হওয়া শিক্ষকদের সমস্ত তথ্য চেয়ে তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অপরদিকে, বেতন চালু ও স্কুলে যেতে দেওয়ার ছাড়পত্র চেয়ে চাকরি বাতিল হওয়া শিক্ষকরা আরেকটি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। যে দুই মামলা এখনও চলছে।

জোড়া যে মামলার নিষ্পত্তির আগেই চাকরি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করে স্কুলে আসার পর্ষদের ছাড়পত্র নিয়ে অবশ্য তৈরি হয়েছে বিতর্ক। ‘যদিও চাকরি বাতিল হওয়া শিক্ষকদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট’ বিজ্ঞপ্তিতে জানানোর পাশাপাশি প্রাথমিক পর্ষদ জানিয়েছে, আইনজীবীদের সঙ্গে কথা বলেই চাকরি ফেরানোর সিদ্ধান্ত।

রাজ্য সরকারকে নিশানা

চাকরি ফেরান নিয়ে আইনজীবীদের একপক্ষ যেমন জানাচ্ছে, মামলার নিষ্পত্তির আগে এভাবে কাজ ফেরানো নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আত্মপক্ষ সমর্থনের পর মামলা কোন পথে এগোয়, সেটা পর্ষদ দেখে নিতে পারত বলেই মত তাঁদের। আইনজীবীদের অন্য একটি অংশ অবশ্য মনে করছে, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ মানেই আখেরে চাকরিতে পুর্ননিয়োগের সিদ্ধান্ত। 

সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের আক্রমণ, 'চূড়ান্ত অনৈতিক ও দুর্নীতিকে মদত দেওয়ার একটি সিদ্ধান্ত। হলফনামা নিয়ে আত্মপক্ষ সমর্থনের আগেই রাজ্য সরকারের চাকরি ফেরানো প্রমাণ করে দেয় এদের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, তাই সেই চাকরি বহাল রাখতে রাজ্য সরকার সব রকম পদক্ষেপে প্রস্তুত। '

আরও পড়ুন- সিবিআই ম্যাজিক দেখাতে পারে, আশা করব, তারা দেখাবে’, ক্ষোভপ্রকাশ করেও আস্থা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget