এক্সপ্লোর

Pak Agent Arrested : পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগের সন্দেহে কালিম্পং থেকে ধৃত ১, টাকার বিনিময়ে তথ্য বিক্রির অভিযোগ

Bengal STF : ধৃতের বিরুদ্ধে কালিম্পঙে সেনা ইউনিটের গতিবিধি সম্পর্কে তথ্য দেওয়ার অভিযোগ।  টাকার বিনিময়ে তথ্য দেওয়ার অভিযোগ রাজ্য পুলিশের এসটিএফের।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পাক গুপ্তচর সংস্থার (Pakistan SPY Agency) সঙ্গে যোগাযোগের সন্দেহে কালিম্পং (Kalimpong) থেকে ধৃত ১। ধৃতের মোবাইলে হোয়াটস অ্যাপে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে চ্যাটের হদিশ, খবর সূত্রের। পাশাপাশি মোবাইলে হোয়াটস অ্যাপ কলেরও হদিশ, খবর সূত্রের। ধৃতের বিরুদ্ধে কালিম্পঙে সেনা ইউনিটের গতিবিধি সম্পর্কে তথ্য দেওয়ার অভিযোগ। ধৃতের নাম পীর মহম্মদ ওরফে সমীর দাঁ (৩৯)। টাকার বিনিময়ে তথ্য দেওয়ার অভিযোগ রাজ্য পুলিশের এসটিএফের। সঙ্গে ধৃতের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

কী জানা যাচ্ছে

গতকাল বিকেলে কালিম্পং এলাকা থেকে গ্রেফতার করা হয় বছর ৩৯-এর পীর মহম্মদ ওরফে সমীর দাঁকে। বেশ কিছুদিন ধরেই পাওয়া তথ্যের ভিত্তিতেই রাজ্য পুলিশের এসটিএফ বা বেঙ্গল এসটিএফ তাঁকে গ্রেফতার করে। পাক গুপ্তচর সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগের সূত্রের খোঁজ পেয়েই তাঁকে গ্রেফতার করা হয়। কালিম্পংয়ের সেনা ছাউনি থেকে কখন কোন গাড়ি বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, সেই সমস্ত তথ্য দেওয়ারই গুরুতর অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপ চ্যাট (Whatsapp Chat), হোয়াটসঅ্যাপ কল (WhatsApp Call) থেকে সাধারণ ফোন কল, সবেতেই পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে। ঠিক কী কারণে এই সমস্ত তথ্য পাচার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত খোঁজ পেতেই অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে বেঙ্গল এসটিএফ (Bengal STF)।

জঙ্গি সন্দেহে একাধিক গ্রেফতার

উত্তর ২৪ পরগনার শাসন, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, মুম্বইয়, উত্তরপ্রদেশের সাহারানপুর। এক মাসেরও কম সময়ের মধ্যে রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি। গত ১১ সেপ্টেম্বর, সাহারানপুর থেকে গ্রেফতার করা হয় হাসনাত শেখ নামে মালদার বাসিন্দা এক যুবককে। পুলিশ সূত্রে খবর, হাসনাত আল কায়দা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সদস্য। উত্তরপ্রদেশ থেকে ধৃত যুবককে রাজ্যে নিয়ে এসে জেরা করছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রে খবর, বছর ২৫-এর হাসনাত শেখ মালদার সুজাপুরের বাসিন্দা।  এলাকারই লাল মহম্মদ মাদ্রাসায় পড়াশোনা করে সে। পরে পড়াশুনো করে বর্ধমানের একটি মাদ্রাসায়। গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশের জনপ্রিয় ব্লগার অভিজিৎ রায়ের খুনের ঘটনার সঙ্গে হাসনাতের যোগসূত্র রয়েছে। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে খুন করা হয় ওই ব্লগারকে। 

আরও পড়ুন- গার্ডেনরিচের ব্যবসায়ীর খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি, গাজিয়াবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত আমির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget