এক্সপ্লোর

Nirmal Majhi : কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসে পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে নির্মল মাঝি

Calcutta Medical College : কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসে বেনজির পরিস্থিতি ! একদা খাস তালুকেই, পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজিকে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) প্রতিষ্ঠা দিবসে পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজিকে (Doctor Nirmal Majhi)। এনিয়ে তৃণমূল বিধায়ক বলেন, এনিয়ে ভাবতে গেলে, অনেক বড় কাজ হবে না।

কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসে বেনজির পরিস্থিতি ! একদা খাস তালুকেই, পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজিকে। পড়ুয়াদের একাংশ স্লোগান দিতে থাকে, 'নির্মল মাজি হায় হায়, নির্মল মাজি ধিক্কার, নির্মল মাজি শেম শেম, নির্মল মাজি হায় হায়'।

প্রতিষ্ঠা দিবসে বিশৃঙ্খলা

শনিবার, ছিল কলকাতা মেডিক্যাল কলেজের ১৮৯ তম প্রতিষ্ঠা দিবস। মেডিক্যাল কলেজের অ্যাকাডেমি বিল্ডিংয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস-সহ কলকাতা মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের প্রধানরা। অভিযোগ, কোনও রকম আমন্ত্রণ ছাড়াই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি। অনুষ্ঠান সুচিতেও তাঁর নাম ছিল না। এই অবস্থায়, ছাত্র প্রতিনিধির বক্তব্য শেষ হওয়ার পরই, নির্মল মাজির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন কয়েক জন পড়ুয়া। এরপরই, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান বিক্ষোভকারীরা।

শুরু তরজা

কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি নির্মল মাজি। সেই তাঁকেই খাস কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভের মুখে পড়তে হল ! কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী বলেছেন, 'ছাত্রদের বক্তব্য ছিল, তারা মতামত জানিয়েছে। আজকের দিনে এরকম না ঘটলেই পারত। অনেককিছুই বাঞ্ছনীয় নয়। নির্মল মাজি সম্মানীয় ব্যক্তি'। 

যদিও গোটা ঘটনা নিয়ে খুব একটা উদ্বেলিত না হয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাঝি বলেছেন, 'এরা আমার পুত্রসম। ওদের মনে হয়েছে, তাই জানিয়েছে। এনিয়ে ভাবতে গেলে, অনেক বড় কাজ হবে না। আলাদা করে কিছু বলতে চাইছি না।'

কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষের দাবি, নির্মল মাজি বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এদিনের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানেই ঘটে এই ঘটনা। প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে আগেও নির্বাচন সহ একাধিক বিষয়ে পড়ুয়া চিকিৎসকদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল নির্মাল মাঝিকে। 

আরও পড়ুন- 'মুমুর্ষু রোগীকে ফেরালে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে' হুঁশিয়ারি অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget