এক্সপ্লোর

Kolkata Corona Update : শহর ও শহরতলি এই জায়গায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আপনার এলাকায় নয় তো?

West Bengal Corona Updateদুটি পুর এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করল রাজ্য সরকার।ব্ল্যাক জোনে রয়েছে কলকাতা পুরসভার ১৬টি ওয়ার্ড

সন্দীপ সরকার, কলকাতা : সারা দেশে করোনাগ্রাফ ওঠানামা করছেই। এরই মধ্যে শঙ্কা বাড়িয়েছে কেরলে চিহ্নিত করোনার নতুন ভ্যারিয়েন্ট। তবে করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই মানুষও বিধি মানার ক্ষেত্রে একটু গা-ছাড়া দিচ্ছে বইকি। এরই মধ্যে প্রশাসন সূত্রে খবর, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দুটি পুরসভা এলাকায় (West Bengal Corona Update_)

পিঙ্ক জোন ( Pink Zone ) 
দুটি পুর এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করল রাজ্য সরকার। এগুলি হল রাজারহাট-নিউটাউন ও বিধাননগর পুরসভা। এক সপ্তাহে ১০ ও তার বেশি করোনা আক্রান্ত হলে, সেই এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিধাননগরে ২১ ও রাজারহাট-নিউটাউনে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। পিঙ্ক জোনে রয়েছে কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডও।

ব্ল্যাক জোন (Black Zone) 
সপ্তাহে দু’য়ের বেশি করোনা আক্রান্ত হলে, সেই এলাকাকে ব্ল্যাক জোন ঘোষণা করা হয়। ব্ল্যাক জোনে রয়েছে কলকাতা পুরসভার ১৬টি ওয়ার্ড। এছাড়াও, ব্ল্যাক জোনে রয়েছে রাজপুর-সোনারপুর, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম, খড়গপুর ও বাঁকুড়া পুরসভা। এই এলাকাগুলিকে চিহ্নিত করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 

চলতি মাসের শুরুর দিকেই খবর মেলে করোনা-গ্রাফ নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, তখন কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, রাজারহাট-নিউটাউন, লাভপুর, ব্যারাকপুর ও খড়গপুর পুর এলাকায় তার আগের সপ্তাহে ১০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। খড়গপুর পুর এলাকার সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা ছিলেন। তারপর থেকেই ওই এলাকাগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়। যে সব জায়গায় নতুন করে বাড়ছে সংক্রমণ, সেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুরসভাগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

সারা দেশে সোমবার করোনা চিত্রটা কেমন সবে যখন দেশে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে, তখনই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের নতুন দুই ভ্যারিয়েন্ট BA.4 ও BA.5। সম্প্রতি তামিলনাড়ুতে ১৯ বছরের এক তরুণীর শরীরে এই BA.4 ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তিনি সম্প্রতি কোথাও যাননি বলে দাবি। এর আগে, হায়দরাবাদ বিমানবন্দরে আসা, দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরেও বিশেষ প্রজাতির এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তেলেঙ্গানায়, ৮০ বছরের মহিলার শরীরে, মিলেছে BA.5 ভ্যারিয়েন্টের হদিশ। তিনি ভ্যাকসিনের সবকটি ডোজ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget