এক্সপ্লোর

Kolkata Metro: যাত্রাপথে নয়া চমক, 'নদীর নিচে' সফরের অভিজ্ঞতা কলকাতা মেট্রোয়

West Bengal News: মাঝে রেল পথ। চারপাশে ঘন নীল রঙের আলো। এদিক ওদিক খেলে বেড়াচ্ছে মাছ। আর রেল পথ ধরে এগিয়ে চলেছে ট্রেন।

কলকাতা: হুগলি নদীর (Hooghly River) নিচে মেট্রো সফরে নয়া চমক। জলের নিচে সফরের অভিজ্ঞতা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে উদ্যোগ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, আলো সহ জলের তরঙ্গের আবহ মিলবে যাত্রাপথে।

জলের নিচে সফর: মাঝে রেল পথ। চারপাশে ঘন নীল রঙের আলো। এদিক ওদিক খেলে বেড়াচ্ছে মাছ। আর রেল পথ ধরে এগিয়ে চলেছে ট্রেন। না কোনও স্বপ্ন নয়। বাস্তবে এমন ছবিই দেখা যাবে মেট্রো সফরে। হুগলি নদীর নিচে ৫২০ মিটারের টানেলের যে অংশ রয়েছে তাতে নদীর নিচের অনুভূতি পাওয়া যাবে। এই টানেল অতিক্রম করা যাবে ৪৫ সেকেন্ডে। এই যাত্রাপথে স্মরণীয় করতে উদ্যোগী হল মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই অংশ সাজানো হচ্ছে ঘন নীল আলোয়। থাকবে মাছও। শব্দের সাহায্যে ফুটিয়ে তোলা হবে নদীর নিচের আবহ।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “হুগলি নদীর নিচে দিয়ে মেট্রো ভ্রমণের স্বপ্নপূরণ হবে। ৫২০ মিটারের পথ অতিক্রম করা যাবে ৪৫ সেকেন্ডে। ঘন নীল আলোয় সাজানো হচ্ছে। ট্রেনের এই অংশ দিয়ে যাওয়ার সময় মনে হবে ঘন নীল জলরাশির মধ্যে দিয়ে যাচ্ছি। বড় বড় মাছ খেলে বেড়াবে। সঙ্গে নদীর নিচের আবহ পাওয়া যাবে।’’

ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশের কাজ চলছে। গত মাসে এই অংশের কাজের অগ্রগতি ও যাত্রী নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে আসেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা। এর আগে মেট্রোর কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেন খোদ কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরাই।সূত্রের দাবি, কাজের অগ্রগতি দেখে কার্যত বিরক্ত আধিকারিকরা তাঁদের পরিদর্শনে ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

হাওড়া ময়দান থেকে সল্টলেক অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রোরএকমাত্র ডিপো তৈরি হয়েছে করুণাময়ীতে। জমি না মেলায় হাওড়া ময়দান বা সংলগ্ন এলাকায় কোনও ডিপো তৈরি করা যায়নি। রক্ষণাবেক্ষণ বা আপৎকালীন পরিস্থিতিতে বউবাজারের উপর দিয়ে নিয়ে যেতে হবে মেট্রোর রেক। কিন্তু, বউবাজার দিয়ে রেক নিয়ে যাওয়ার কোনও পরিকাঠামোই নেই। সূত্রের খবর, পরিদর্শনের সময় এনিয়ে প্রশ্ন তুলেছিলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা।- পাশাপাশি, আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন্য় ধর্মতলা স্টেশনে কোনও এভাকুয়েশন শ্য়াফ্ট নেই। সূত্রের খবর, যা নিয়ে যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলেছিলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: একধাক্কায় বাড়ল তাপমাত্রা, ফের কবে জাঁকিয়ে শীত বঙ্গে?

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget