এক্সপ্লোর

Kolkata Rain Update : শহরের কোথায় বৃষ্টি হল সবথেকে বেশি ? কোথায় সবথেকে বেশি জমল জল?

Rain Update : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে থাকছে জল জমার সমস্যাও।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমে সরছে নিম্নচাপ ( Depression ) । এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ ( Kolkata ) দক্ষিণবঙ্গেও দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে থাকছে জল জমার সমস্যাও ( Water Logging Problem )। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। গতকালের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন। গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে - 

  • সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। ৯১ মিলিমিটার।
  • বেহালায় ৯০.৮ মিলিমিটার। 
  • বালিগঞ্জে ৮৭ মিলিমিটার।
  • জোকায় ৭৬ মিলিমিটার। 
  • মোমিনপুরে ৭১ মিলিমিটার। 
  • তপসিয়ায় ৬০মিলিমিটার। 
  • মার্কুইস স্কোয়ারে ৫৯ মিলিমিটার।
  • ঠনঠনিয়ায় ৪৬.৬ মিলিমিটার।
  • ধাপায় ৪৬ মিলিমিটার।
  • মানিকতলায় ৪৩ মিলিমিটার।
  • দত্তবাগানে ৪১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।    

    রেললাইনে ধস
    এদিকে সারারাত বৃষ্টির পর শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে রেললাইনে ধস নামে।  জানা গিয়েছে,  রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি।  এর জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় মেন লাইনে শিয়ালদা-নৈহাটি শাখায় ।  কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।  বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে বলে খবর। 

    কতদিন চলবে বৃষ্টি
    মঙ্গলের রাতভর বৃষ্টির পর বুধেও মুখ ভার ছিল আকাশের। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।     

    শেষ পাওয়া খবর অনুসারে, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। কিছুটা দুর্বল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। বুধবারও উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বাতাস বইবে। 

    দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় ভারী থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় হালকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার পশ্চিমের জেলা বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের দাবি, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। 


    আরও পড়ুন :

    ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায় 

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

    https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget