এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে প্রায় ৫ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ

২০১৬-র জুন থেকে ২০১৮-র জুন মাস পর্যন্ত সকুল শিক্ষা দফতরের সচিব পদে ছিলেন দুষ্মন্ত নারিয়ালা। বর্তমানে তিনি বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব পদে রয়েছেন। 

সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা:  প্রাক্তন শিক্ষাসচিব দুষ্মন্ত নারিয়ালাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। সিবিআই (cbi) সূত্রে দাবি, এর আগে শিক্ষা সচিব মণীশ জৈনকে (Manish Jain) জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রাক্তন শিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালার নাম।                     

বর্তমানের পর এবার প্রাক্তন! নিয়োগ দুর্নীতি (Recrutment Corruption) মামলায় এবার প্রাক্তন শিক্ষাসচিব দুষ্মন্ত নারিয়ালাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ২০১৬-র জুন থেকে ২০১৮-র জুন মাস পর্যন্ত সকুল শিক্ষা দফতরের সচিব পদে ছিলেন দুষ্মন্ত নারিয়ালা। বর্তমানে তিনি বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব পদে রয়েছেন।  শনিবার সকাল ১১টা নাগাদ তিনি সিবিআই দফতরে আসেন। 

সূত্রের খবর , তিনি শিক্ষাসচিব থাকাকালীন রাজ্য়ের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। দুষ্মন্ত নারিয়ালা, শিক্ষা সচিব থাকাকালীনই গ্রুপ সি, গ্রুপ ডি ও একাদশ-দ্বাদশে বেশ কিছু নিয়োগ হয়। সূত্রের দাবি, সিবিআই আধিকারিকরা তাঁর কাছে জানতে চান, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও দুর্নীতি হয়েছিল কিনা? 

তাঁর ভূমিকাই বা কী ছিল? সিবিআই (CBI) সূত্রে দাবি, এর আগে শিক্ষা সচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রাক্তন শিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালার নাম। 

মণীশ জৈনকে (Manish Jain) জিজ্ঞাসাবাদে দুষ্মন্ত নারিয়ালার নাম। যে নথি জমা দিয়েছিলেন মণীশ (Manish Jain) , তাতেও বেশ কয়েকটি জায়গায় দুষ্মন্তের সই মিলেছিল বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। দুর্নীতির সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা জানতেই তলব। ১৫ জুন শিক্ষাসচিব মণীশ জৈনকে (Manish Jain) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় আগেই চার্জশিট দিয়ে চাঞ্চল্যকর দাবি করে ইডি (Enforcement Directorate)।       

ইডির দাবি, প্রার্থীদের থেকে টাকা তোলার জন্য় সেখানেই ভুয়ো ইন্টারভিউয়ের ব্য়বস্থা করা হয়েছিল। আর সেই ইন্টারভিউ হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় থেকে শিক্ষাসচিব মণীশ জৈনের তত্ত্বাবধানে। এনিয়ে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়কেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষাসচিবের জবাবে সন্তুষ্ট না হওয়ায় ২১ জুন ফের মণীশ জৈনকে তলব করে সিবিআই। তবে সেদিন তিনি হাজির হননি। এরমধ্য়েই, এবার প্রাক্তন শিক্ষা সচিবকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)।     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget