এক্সপ্লোর

Mamata Banerjee: একসময় বিরোধী দল ভেঙেছে তৃণমূল, একই কৌশলে এখন জেরবার মমতা, কী বলছে রাজনৈতিক ইতিহাস?

West Bengal: দল ভেঙে টুকরো টুকরো। এক সময় তাঁর চারপাশে ঘিরে থাকতেন যাঁরা, এখন তাঁরাই তাঁর প্রতিদ্বন্দ্বী। নতুন দল গড়েছেন... অনেকেই বলছেন, এই দল ভাঙানোর খেলা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলই এনেছিল।

কলকাতা: গত পনেরো বছরে ধারাবাহিকভাবে বিরোধী দল ভেঙেছে তৃণমূল। কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাসকে ছিনিয়ে নিয়েছিল তারা। কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তৃণমূল। এখন বিজেপি ক্ষমতায়, আর মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিরোধী শিবিরে! সেই দল ভাঙানোর খেলায় এখন তিনি জেরবার!

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'কিছুদিনের মধ্য়েই দিল্লি হবে টলোমলো, আর এখানকার যারা ভোগ করে বেড়াচ্ছে, তারা হবে ঢলোমলো।' পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যসভায় বিজেপি সাংসদ রাহুল সিনহা। তিনি বলেন, 'পার্টি ভেঙেচুরে খান খান। রাজনীতি থেকে অবসর নিন। সন্ন্য়াসব্রত পালন করুন।'

দল ভেঙে টুকরো টুকরো। এক সময় তাঁর চারপাশে ঘিরে থাকতেন যাঁরা, এখন তাঁরাই তাঁর প্রতিদ্বন্দ্বী। তাঁরাই নতুন শিবির...নতুন দল গড়েছেন... এই প্রেক্ষিতে অনেকেই বলছেন, এই দল ভাঙানোর খেলা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলই এনেছিল... অন্য় দল থেকে নেতা-নেত্রীদের নিজেদের দলে টানার কৌশল অন্য়মাত্রায় নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর তৎকালীন সেনাপতিরা!

এই বছরের এপ্রিলেই তো... বিধানসভা ভোটের ঠিক আগে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগের দিন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার যোগ দেন তৃণমূলে।

সিপিএমের সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস। কিন্তু সেই একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাসকেও ক্ষমতা থাকাকালীন ছিনিয়ে নেয় তৃণমূল! বায়রনের গলায় অভিষেকের উত্তরীয় পরানোর ছবি এখনও বঙ্গ রাজনীতিতে সকলের মনে টাটকা। একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা।

কংগ্রেস-সিপিএম পরিচালিত জেলা পরিষদ থেকে পুরসভা, বিধায়ক কোনও কিছু ভাঙাতে কসুর করেনি তৎকালীন শাসক তৃণমূল! নিজের হেভিওয়েট সেনাপতিদের কখনও এই কাজে বাধা দেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়! ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির জেলা পরিষদে জিততে পারেনি তৃণমূল। কিন্তু, ২-৩ বছরের মধ্য়েই বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে এই জেলা পরিষদগুলি দখল করে তারা।

২০১৫ সালে মুর্শিদাবাদ জেলার সাতটি পুরসভার একটিতেও জেতেনি তৃণমূল। কিন্তু, এরপর বিরোধী দল ভাঙিয়ে সেই সাতটি পুরসভাই দখল করে তারা। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেছেন, 'আপনার (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) সরকারের আমলে এসডিও-কে দিয়ে, বিডিও-কে দিয়ে, থানার আইসি-কে দিয়ে ডেকে এনে বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহার করানো হতো। আর এখন অন্য সরকার এসে, রাজ্যের মুখ্যমন্ত্রী এখন নিজের ঘরে মিটিং করে প্রার্থীপদ প্রত্যাহার করাচ্ছে। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদেরকে বলেছিলেন শূন্য থেকে মহাশূন্যে পাঠাবেন। এখন দেখতে পাচ্ছেন কে মহাশূন্যে গেছে।'

এখন বিজেপি ক্ষমতায়, আর মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিরোধী শিবিরে! সেই ভাঙানোর খেলায় তিনি এখন ধাক্কায় জেরবার!

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget