এক্সপ্লোর

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

আবহবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সরতে শুরু করেছে, যা আদতে বর্ষা বিদায়ের সঙ্কেত। তাহলে কি এবার আগেভাগেই বিদায় নেবে বর্ষা , কোনও বড় আপডেট?

কলকাতা: টানা বৃষ্টিতে জেরবার পশ্চিমবঙ্গ। হাঁফিয়ে উঠছে কলকাতা। কিন্তু আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র বলছে,  দেশের উত্তর-পশ্চিম অংশে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়ার ছবিটা। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে.  বর্ষার জলীয় বাষ্পে ভরা বাতাসের জায়গা নিচ্ছে শুষ্ক উত্তর-পশ্চিম হাওয়া। ফলে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-NCR, রাজস্থান-সহ উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় আগামী দিনে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সরতে শুরু করেছে, যা আদতে বর্ষা বিদায়ের সঙ্কেত। তাহলে কি এবার আগেভাগেই বিদায় নেবে বর্ষা , কোনও বড় আপডেট?

আবহাওয়া দফতর সূত্রে স্পষ্ট বার্তা, দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে মৌসুমী বায়ু সরতে শুরু করলেও, আপাতত পশ্চিমবঙ্গে তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের ছবি এখন সম্পূর্ণ  আলাদা। বাংলায় এখনও বর্ষা যথেষ্ট সক্রিয়। বরং বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। ফলে উত্তর-পশ্চিম ভারতে যখন বর্ষা বিদায়ের ইঙ্গিত, তখন বাংলায় বর্ষার দাপট এখনও যথেষ্ট জোরালো।

দেশের কোথায় বর্ষা দুর্বল হচ্ছে?

ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-সূত্রে খবর,  যতই বৃষ্টি হোক না কেন, হিসেব বলছে ৪ জুন থেকে দেশের সামগ্রিক বৃষ্টির ঘাটতি প্রায় এখনও ১৩ শতাংশ। তবে সব  রাজ্যে একই পরিস্থিতি নয়। পশ্চিম ও মধ্য ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি হলেও গাঙ্গেয় সমভূমি, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণের উপদ্বীপ অঞ্চলের বেশ কিছু অংশে ঘাটতি রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই উত্তর-পশ্চিম ভারতে বায়ুমণ্ডলের চরিত্র বদলাতে শুরু করেছে। বর্ষার আর্দ্র বাতাসের জায়গায় ঢুকছে শুষ্ক উত্তর-পশ্চিমা হাওয়া। এর ফলে বাতাসে আর্দ্রতা কমবে, কমবে মেঘ তৈরির সম্ভাবনাও। স্বাভাবিকভাবেই কমতে পারে বৃষ্টির পরিমাণ। স্যাটেলাইটের ছবি বলছে, বর্ষার অক্ষ বা monsoon trough উত্তর দিকে সরে হিমালয়ের পাদদেশের কাছাকাছি অবস্থান করছে। উত্তর-পশ্চিম ভারতের ছবির সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কোনও মিল নেই।

১৭ অগাস্ট বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ এবং পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের কাছে তৈরি নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করেছে। এখন সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে বলে IMD সূত্রে খবর। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট বেড়েছে। IMD-এর ১৮ অগাস্টে দেওয়া তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২১ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির চলবে। ২২ অগাস্ট থেকে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। অর্থাৎ, এই মুহূর্তে বাংলায় বর্ষা বিদায়ের কোনও লক্ষণই নেই। বরং বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে - 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উপর   নির্ভর করবে বৃষ্টি কতটা পরিমাণে হবে। তাই উত্তর-পশ্চিম ভারতের মতো এখনই কলকাতায় শুকনো হাওয়া বা বর্ষা বিদায়ের আবহ তৈরি হচ্ছে না। বরং অগাস্টের দ্বিতীয়ার্ধেও শহর ও দক্ষিণবঙ্গের আকাশে বর্ষার মেঘের আনাগোনা বজায় থাকার সম্ভাবনাই বেশি।

কবে বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা?

এখনও অবধি যা পরিস্থিতি, তাতে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। আর এখনই বিদায়ের সম্ভাবনাও নেই। IMD-র বুলেটিন অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বর্ষা বিদায় সাধারণত শুরু হয়  সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে ।  এরপর ধাপে ধাপে দেশের পূর্ব ও মধ্য অংশ থেকে বর্ষা সরে যায়। সাধারণত,১০ অক্টোবরের আশপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গা থেকে  বর্ষা বিদায়ের পদ্ধতিটা শুরু হয়।   ১৫ অক্টোবরের মধ্যে দেশের অধিকাংশ অংশ থেকে বর্ষা চলে যায়। তবে এই রাজ্যের ক্ষেত্রে  বলা যায়, সেপ্টেম্বরের আগে বর্ষা বিদায়ের প্রশ্নই নেই  বরং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অক্টোবরের প্রথমার্ধ পর্যন্ত বর্ষার প্রভাব থাকতে পারে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Advertisement

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget