এক্সপ্লোর

Municipal Election : করা যাবে না, রোড শো, মিছিল, বাইক বা সাইকেল র‍্যালি, করোনাকালে আর কী নিয়ম জারি

State Election Commission : ২২ জানুয়ারি, ভোট হবে রাজ্যের ৪ কর্পোরেশনে। জানাল রাজ্য নির্বাচন কমিশন। করোনাকালে ভোট।

কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা : রাজ্যে করোনার রেকর্ড সংক্রমণ বৃদ্ধির আবহে নির্ধারিত দিনেই ভোট হবে ৪ পুরসভায়।

২২ জানুয়ারি ভোট হবে - 

  • বিধাননগর
  • শিলিগুড়ি
  • আসানসোল
  •  চন্দননগরে

সোমবার, রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এরপর, বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে,

  • রোড শো, মিছিল, বাইক বা সাইকেল র‍্যালি করা যাবে না।
  • নিরাপত্তারক্ষী বাদ দিয়ে, বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী-সহ সর্বোচ্চ ৫ জন থাকতে পারবেন।
  • খোলা মাঠে জনসভায় থাকতে পারবেন সর্বোচ্চ ৫০০ জন।
  • ঘেরা জায়গায় সর্বোচ্চ ২০০ জন বা আসন সংখ্যার অর্ধেক।
  • সভাস্থলে আসা ও বেরনোর জন্য আলাদা গেট রাখতে হবে।
  • কমানো হয়েছে প্রচারের সময়সীমাও। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার করা যাবে।
  • ৪৮ ঘণ্টার বদলে, ভোট শুরুর ৭২ ঘণ্টা আগে বন্ধ হবে প্রচার।

    আরও পড়ুন :

     করোনা চিকিৎসায় ব্যবহার করা হয়েছে অ্যান্টিবডি ককটেল ! কী এই ককটেল ? 

প্রতি পুরসভার ক্ষেত্রে একজন নোডাল হেল্থ অফিসার নিয়োগ করা হবে। প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টের অন্তত একটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে । রাজ্যে রকেট গতিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। 

  • ৭ দিনে প্রায় সাড়ে দশ গুণ বেড়েছে দৈনিক সংক্রমণ।
  • মারাত্মক জায়গায় পৌঁছেছে পজিটিভিটি রেট।

এই অবস্থায়, ভোট করানো নিয়ে শুরু হয়েছে তরজা। করোনার বাড়বাড়ন্তের মধ্যেও চার পুরসভার ভোট নির্ধারিত দিনেই হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর গতকাল ভোটের মনোনয়ন জমার শেষদিনে বিধাননগর থেকে শিলিগুড়ি, আসানসোল থেকে চন্দননগর, সব জায়গাতেই ধরা পড়ল করোনাবিধি লঙ্ঘনের ছবি! এই পরিস্থিতিতে রাজ্য সরকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। ট্রেনে যাত্রী সংখ্যায় কাটছাঁট করেছে। করোনা বিধি ভঙ্গ করলে কোথাও কোথাও গ্রেফতারও করা হচ্ছে। কিন্তু, করোনার মধ্যে ভোটের প্রচার কিংবা মনোনয়ন দাখিলের সময় বিপুল জমায়েত কিন্তু যথারীতি চলছে! এখানে এসেই যেন করোনা আটকানোর সব কড়াকড়ি উধাও!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget