এক্সপ্লোর

Barrackpore News: 'যিনি বাড়ি তৈরি করবেন, তিনি ঠিক করবেন ইট-বালি-সিমেন্ট...', কড়া বার্তা উত্তর দমদমের বিধায়কের

North Dumdum BJP MLA: 'আমি দু-একদিনের মধ্যে আমার ফোন নম্বর দিয়ে পুরো এলাকায় ফ্লেক্স লাগিয়ে দেব যাতে কোনও দরকার হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।'

ব্যারাকপুর : বন্ধ করতে হবে সিন্ডিকেট-রাজ, নিউ ব্যারাকপুর পুরসভার গিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। 'সিন্ডিকেট-রাজ চলবে না, কাউকে রেয়াত করা হবে না', নিউ ব্যারাকপুর পুরসভায় গিয়ে হুঁশিয়ারি দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদারের। তিনি বলেছেন, 'আমি মিটিংয়ে প্রত্যেককে বলেছি, যে এই এলাকায় বা আমার পুরো বিধানসভা এলাকায়, এটা স্পষ্ট বার্তা, যিনি বাড়ি তৈরি করবেন, তিনি ঠিক করবেন ইট কোথা থেকে কিনবেন, বালি কোথা থেকে কিনবে, পাথর কোথা থেকে কিনবেন, লেবার কোথা থেকে নেবেন। আমার দলের লোকও যদি এর মধ্যে কোনও ইন্টারফেয়ার করতে যায়, তাহলে আমায় জানাবেন, আমি আইন প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা দিয়েছেন যে কোনও ক্ষেত্রে সিন্ডিকেট চলবে না। আমি দু-একদিনের মধ্যে আমার ফোন নম্বর দিয়ে পুরো এলাকায় ফ্লেক্স লাগিয়ে দেব যাতে কোনও দরকার হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেউ এসে কোনও পার্টির নাম করে যদি এক টাকাও চায়, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।' 

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, কোথাও কোনও দুর্নীতি রেয়াত করা হবে না। কোথাও কোনও সিন্ডিকেট-রাজ চলবে না। অপশাসন দেখলেই দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগে সরব নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। ভাটপাড়া পুরসভায় দুর্নীতি নিয়ে FIR দায়ের হবে। ভাটপাড়া পুরসভায় উন্নয়নের কাজ আটকে রয়েছে। ভাটপাড়া পুরসভায় গিয়ে সরব বিজেপি বিধায়ক। চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন অর্জুন সিংয়ের। 

হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, তৎপর রাজ্য সরকার, একদিনে গ্রেফতার ৪ তৃণমূল নেতা 

অর্জুন সিং বলেন, “২০১৯ সালের পর এই প্রথম ভাটপাড়া পৌরসভায় এলাম। এই পৌরসভায় উন্নয়নের কাজ আটকে গেছে, শ্রমিকদের বেতন হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের যে সব প্রকল্প রয়েছে, সেগুলির সুবিধাও দেওয়া হচ্ছে না। ফলে উন্নয়নের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।” তাঁর দাবি, প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির কারণেই এলাকার পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। পুরসভার দুর্নীতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই সব কিছুর বিরুদ্ধে পুরসভাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্পষ্ট করেই তিনি জানান, "পুরসভায় যে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।" পুরসভার চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। তিনি বলেন, "আমরা কিছু করব না। কিন্তু রাস্তায় সাধারণ মানুষ যদি কিছু বলে বা করে, তার দায়িত্ব আমরা নিতে পারি না। এতদিন মানুষের টাকা লুঠ হয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে।" 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget