এক্সপ্লোর

WB News Live Updates: পানিহাটিতে খুন তৃণমূল কাউন্সিলর, ঝালদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কাউন্সিলরের

WB News Live Updates: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ট্যাংরার গুদাম। দমকল দেরিতে আসার অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগ মানতে চাননি কলকাতা পুরসভার মেয়র পারিষদ।

Key Events
West Bengal News Live Updates: Massive fire at a warehouse in Tangra area of Kolkata WB News Live Updates: পানিহাটিতে খুন তৃণমূল কাউন্সিলর, ঝালদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কাউন্সিলরের
ট্যাংরার মেহের আলি লেনে ভয়াবহ আগুন

Background

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বিধ্বংসী আগুনে (Fire) সব ছারখার। ট্যাংরায় (Tangra) পুড়ে খাক গুদাম। গুদামের দেওয়ালে ফাটল। গুদামের (Warehouse) দাহ্য পদার্থ মজুত ছিল, জানাল দমকল (Fire Department)। ‘গুদামে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়েই আগুন’, প্রাথমিক অনুমান দমকলের। আগুন নেভাতে গিয়ে ‘আক্রান্ত’ তিন দমকল কর্মী। একজন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন।

শনিবার সন্ধ্যায় চোখের সামনে এভাবে ছাই হয়ে গেল ট্যাংরার মেহের আলি লেনের বিশাল গুদাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত চলছিল কাজ। তারপরই গুদামে আগুন লাগে। অভিযোগ, পুলিশকে বারবার বলার পরেও, দমকল অনেক দেরিতে আসে। এতটাই ঘিঞ্জি যে এলাকায় ঢুকতে হিমশিম খান দমকলকর্মীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন ঘিঞ্জি এলাকায় কীভাবে দিনের পর দিন চলছিল গুদাম? কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? রাতেই দমকলের তরফে দাবি করা হয়, গুদামের পার্শ্ববর্তী এলাকায় কোনও বাসিন্দা আটকে নেই। ফাঁকা করে দেওয়া হয় অ্যাপ্রোচ রোড। 

সর্বগ্রাসী আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিন দমকল কর্মী। দমকলকর্মীদের সঙ্গে হাত লাগান এলাকার বাসিন্দারা। কারখানার পাঁচিল ভেঙে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রাণপণ চেষ্টা করেন দমকলকর্মীরা। খালি করা হয় গুদাম সংলগ্ন বাড়িগুলির বাসিন্দাদের। বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

১২ ঘণ্টা পরেও ট্যাংরার মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানা। দমকল সূত্রে খবর, দোতলা সমান উঁচু কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তার মধ্যেই চলছিল ওয়েল্ডিংয়ের কাজ। তার থেকেই আগুনের ফুলকি ছিটকে বিপত্তি বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন দমকল কর্মীরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে কারখানার বিপজ্জনক দেওয়াল ভেঙে ফেলা হবে। তবে এই কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, সেটা এখনও জানা যায়নি।

00:29 AM (IST)  •  14 Mar 2022

WB News Live: ট্যুইটে খোঁচা বিজেপি নেতা অমিত মালব্যর

'ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হাজার জন বিজেপি কর্মী, তৃণমূল জমানায় আজ ২ জন কাউন্সিলরকে গুলি করে খুন, এই ধরণের সন্ত্রাস ও আইনশৃঙ্খলার অবনতি যদি চলতে থাকে, বাংলার বিপর্যয়ের ঘটনা তুলে ধরতে লাগবে বেঙ্গল ফাইল’,
ট্যুইট বিজেপি নেতা অমিত মালব্যর।

23:41 PM (IST)  •  13 Mar 2022

WB News Live: কীভাবে গুলিবিদ্ধ হলেন সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলর?

কীভাবে গুলিবিদ্ধ হলেন সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলর? প্রত্যক্ষদর্শীদের দাবি, আগরপাড়া নর্থ স্টেশন রোডে একটি দোকান থেকে কুকুরের খাবার কিনে বের হন অনুপম দত্ত। ঠিক তখনই পিছন দিক থেকে দুই দুষ্কতী তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। এরপরই মোটরবাইকে চড়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
NEET Protest Kolkata:
"ছাত্র বা পুলিশ, কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির
Mamata Banerjee: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget