এক্সপ্লোর

WB News Live Updates: ঝালদাকাণ্ডের তদন্তে ঝালদা থানায় সিবিআই আধিকারিকরা

West Bengal News Live Updates: ত্রিশঙ্কু ঝালদা পুরসভায় নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করল তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে ঝালদা পুরসভা দখলের অভিযোগ তুলে মঙ্গলবার কালা দিবস পালন করে কংগ্রেস।

Key Events
West Bengal News Live Updates: TMC forms board in Jhalda Municipality, agitation of Congress WB News Live Updates: ঝালদাকাণ্ডের তদন্তে ঝালদা থানায় সিবিআই আধিকারিকরা
সিবিআই তদন্তের নির্দেশের আবহেই ঝালদায় নির্দলের সমর্থনে পুরবোর্ড গঠন তৃণমূলের

Background

ব্রতদীপ ভট্টাচার্য, হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার, ঝালদা: পুরুলিয়ার (Purulia) ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor) খুন ঘিরে আরও উত্তপ্ত রাজনীতি। কংগ্রেসের আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। যে বোর্ড গঠনের ঠিক মুখে কংগ্রেস কাউন্সিলরকে খুন করা হয়, মঙ্গলবার সেই পুরসভার বোর্ড গঠন ঘিরে ঝালদায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেস কাউন্সিলর ও নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। ধস্তাধস্তির মাঝে মাটিতে পড়ে যান এক মহিলা পুলিশ কর্মী।

পুরসভার বাইরের পাশাপাশি ভিতরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ফেলে দেওয়া হয় চেয়ারম্যানের ঘরের চেয়ার। শপথ নেওয়ার পর বোর্ড গঠন বয়কট করে বেরিয়ে আসেন পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেস কাউন্সিলরা। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুকে নিগ্রহের অভিযোগে আজ ১২ ঘণ্টা ঝালদা বন‍ধের ডাক দিয়েছে কংগ্রেস।

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো (Nepal Mahato) বলেছেন, ‘পূর্ণিমা কান্দুকে যেভাবে নিগ্রহ করা হল, তা মানুষ মেনে নেবে না। শয়ে শয়ে মহিলা বেরোবে। বন্‍ধ পালন করব। পুলিশের বিরুদ্ধে হেনস্থার কেস করব।’

পুরভোটে ঝালদায় পাঁচটি করে আসনে জিতেছিল কংগ্রেস ও তৃণমূল। নির্দলের দখলে ছিল দু’টি আসন। পুরভোটের পরই এক নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল কাউন্সিলরের সমর্থনে ঝালদার বোর্ড গঠন করল রাজ্যের শাসক দল।

এই অবস্থায় তৃণমূলের ঝালদা পুরসভা দখলের প্রতিবাদে এদিন কালা দিবস পালন করে কংগ্রেস। পুরসভার চেয়ারম্যান নির্বাচনে অংশ নেননি কংগ্রেস কাউন্সিলররা। এদিন কালো ব্যাজ পরে ঝালদায় মিছিল করে কংগ্রেস। পুরসভার আগে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। এরপরই শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেস কাউন্সিলর ও কর্মীদের। 

ঝালদার এসডিপিও সুব্রত দেব জানান, ‘কংগ্রেসের মিছিলের কোনও অনুমতি ছিল না। ১৪৪ ধারা জারি ছিল। তাই বাধা দেওয়া হয়েছে। মাইকে প্রচার করা হয়েছে।’

পূর্ণিমা কান্দু জানিয়েছেন, ‘আমরা শপথ নিয়েছি, কিন্তু বোর্ড গঠনে থাকিনি। কারণ ওরা ওই সিটে বসার জন্য আমার স্বামীকে হত্যা করেছে। আমরা মানব না। আমাদের ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ ও তৃণমূল মিলে আমার স্বামীকে হত্যা করেছে।’

পাল্টা ঝালদা পুরসভার নব নির্বাচিত প্রধান সুরেশকুমার আগরওয়াল বলেছেন, ‘কে আবেগের বশে কী অভিযোগ করছে বলতে পারব না। আমি ফল বেরনোর দিন প্রথমবার পূর্ণিমাকে দেখি। সিবিআই তদন্তকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা দোষী তারা শাস্তি পাবে।’

সবমিলিয়ে ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন ঘিরে সরগরম রাজনীতি।

23:50 PM (IST)  •  06 Apr 2022

WB News Live Updates: ঝালদাকাণ্ডে এবার পুলিশি নিরাপত্তা

ঝালদাকাণ্ডের আর এক প্রত্যক্ষদর্শীকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা।

23:19 PM (IST)  •  06 Apr 2022

WB News Live Updates: ঝালদাকাণ্ডে কেস ডায়েরি সংগ্রহ সিবিআইয়ের

ঝালদায় সিবিআই আধিকারিকরা। ঝালদা থানায় গিয়ে কেস ডায়েরি সংগ্রহ। 
 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget