এক্সপ্লোর

SSC News: প্রকাশ্যে 'দাগি' শিক্ষাকর্মীদের তালিকা, SSC- র ওয়েবসাইটে ৩৫১২ জনের নাম

SSC News: ৩৫১২ জন 'দাগি' শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ হল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।

SSC News: অযোগ্য শিক্ষকদের পর এবার প্রকাশ্যে দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকা। ৩ হাজার ৫১২জনের নাম SSC- র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। অযোগ্যদের মধ্যেও উঠে এল তৃণমূল-যোগ। দাগি ৩৫১২ শিক্ষাকর্মীর নাম প্রকাশ করেছে SSC কর্তৃপক্ষ। অযোগ্য শিক্ষকদের তালিকা আগেই প্রকাশ হয়েছে। এবার 'দাগি' শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করল এসএসসি। 

গতকাল অর্থাৎ রবিবারই জানা গিয়েছিল যে, আজ ৩ নভেম্বর সোমবার, অফিশিয়াল ওয়েবসাইটে 'দাগি' শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। আভাস পাওয়া গিয়েছিল প্রায় ৩৫০০ 'দাগি' শিক্ষাকর্মীর নাম থাকতে চলেছে তালিকায়। এসএসসি- র ওয়েবসাইটে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে নাম রয়েছে ৩৫১২ জনের। ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলায় ৩ হাজার ৫১২ জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করা হল। 

গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ২০১৬ সালে যাঁরা বসেছিলেন, তাঁদের প্রায় সকলেরই চাকরি বাতিল হয়েছে, কারণ পুরো প্যানেল বাতিল হয়েছে। ২০১৬ সাল থেকে এতদিন যাঁরা স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি করেছেন পুরো প্যানেল বাতিলের কারণে তাঁদের চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও কোনও অযোগ্য যাতে চাকরির পরীক্ষায় বসতে না পারেন সেই জন্যই এই তালিকা প্রকাশ করা হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ নতুন করে যে পরীক্ষা নেওয়া হবে সেখানে যেন কোনও 'অযোগ্য' শিক্ষাকর্মী বসতে না পারেন সেদিকে নজর দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 'দাগি' শিক্ষকদের নামের তালিকা প্রকাশের পর, এবার, 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। 

অন্যদিকে উল্লেখ্য, শিক্ষাকর্মী নিয়োগের জন্য যে নতুন করে পরীক্ষা হবে তার আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। আজ অর্থাৎ ৩ নভেম্বর থেকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত, একমাস ধরে চলবে এই আবেদন প্রক্রিয়া। গ্রুপ C-তে ২ হাজার ৯৮৯। গ্রুপ D-তে শূন্য়পদ ৫ হাজার ৪৮৯। পরীক্ষা হবে, ২০২৬-এর জানুয়ারিতে। সোমবার থেকেই গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে, আগামী শুক্রবার বেরোতে পারে SSC-র প্রথম পর্যায়ের ফলাফল। সূত্রের খবর, আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। তারপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের। 

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget