এক্সপ্লোর

Asit Majumdar: গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

Asit Majumdar Arrested: প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

চুঁচুড়া, হুগলি : এবার গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল তৃণমূলের অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ । গতকাল অর্থাৎ শনিবারের অশান্তির ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় সোনারপুরে প্রবল জনরোষে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দিকে ছোড়া হয় ডিম, ঢিল, জুতো। জামার কলার ধরে টানা হয়। মাথায় হেলমেট পরতে একপ্রকার বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় চুঁচুড়ায় পাল্টা বিক্ষোভ দেখান প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ কয়েকজন। সেই সময়েই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট ১০ জন। প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা 

তোলাবাজি, হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। তোলাবাজি, হুমকি, মারধরের অভিযোগে তৃণমূল নেতাকে নাগেরবাজার থেকে পাকড়াও পুলিশের।

তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের স্বামী। অভিযুক্ত বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী ভাস্কর সিন্হা রায়। 

ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতার বাড়িতে বেআইনিভাবে ডিজেল মজুত ! তৃণমূল নেতা নজরুল মোল্লার বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ডিজেল। বেআইনিভাবে ডিজেল মজুত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। নজরুলের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, উদ্ধার ৪৮ ব্যারেল ডিজেল। ঘটনাস্থলে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ, অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক। তৃণমূল নেতার দাদা আনারুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। নজরুলের বাড়ি থেকে আটক তৃণমূলের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানা। পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দেন স্থানীয় মানুষ। 

এয়ার কুলার থেকে ফ্যান, উপহারের বিনিময়ে রক্তদান, নেই চিকিৎসকরা, দায়িত্বে হোমিওপ্যাথি পড়ুয়ারা 

সাগরে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, গ্রেফতার তৃণমূলের ৪ নেতা। অভিযুক্তদের মধ্যে ১জন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। ধৃতদের বাড়ির গুদামে লুকিয়ে রাখা ছিল ত্রাণ, দাবি পুলিশের। 

ভোটের ফল বেরোতেই এলাকায় অশান্তির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতা মেদিনীপুর শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। পুলিশের জালে তৃণমূল নেতা সহ তাঁর ছেলে ও ভাইপো। 

পালাবদলের পর পুরনো মামলায় নাকাশিপাড়ায় গ্রেফতার প্রধানের স্বামী। অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। গত বছর ১২ অক্টোবর অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগ ওঠে। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget