এক্সপ্লোর

NRC : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বঙ্গ রাজনীতিতে ফের 'এনআরসি', আক্রমণ মমতার, পাল্টা শুভেন্দুর

Mamata Banerjee- Suvendu Adhikari : আগুন লাগালে সবার ঘরে লাগে, তাই আগুন লাগাতে নেই। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারীর পাল্টা, যেই হোন না কেন, কাঁটাতারের বেড়া পেরিয়ে এলে ফিরে যেতে হবেই।

কলকাতা : গ্রাম-বাংলার নির্বাচন ঠিক কবে হবে, তা নিয়ে নিশ্চয়তা মেলেনি এখনও। তবে আগামী জুলাই মাসের মাঝামাঝি রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) হতে পারে বলেই কয়েকটি মহলের খবর। ইতিমধ্যে নবজোয়ার যাত্রার মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, যাত্রা থামলেই বঙ্গে বাজবে নির্বাচনের দামামা। এর মাঝেই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের একবার রাজনৈতিক দলগুলির বক্তব্যে সামনে উঠে এল এনআরসি (NRC) প্রসঙ্গ।

শালবনিতে বক্তব্য রাখার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও মানিকচকের সভা থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্যে উঠে এল এনআরসি প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শালবনিতে তৃণমূলের নবজোয়ার যাত্রায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখার মাঝে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। যেখানে তৃণমূল নেত্রীর কথায় উঠে আসে NRC প্রসঙ্গও।

শালবনির সভায় এনআরসি প্রসঙ্গ তুলে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি দিয়ে টাস্ক ফোর্স করতে বলছে। আমাকে বলছে, তুমিই একমাত্র টাস্ক ফোর্স করোনি। আমি টাস্ক ফোর্স করলে তাকে কাজে লাগাবে বাড়ি বাড়ি ঘুরে কে কোন সম্প্রদায়ের মানুষ খুঁজে দেখতে। ওদের তালিকা থেকে হিন্দু, মুসলমান, মতুয়া, শিখ কেউ বাদ যায়নি। আগুন লাগালে সবার ঘরে লাগে, তাই আগুন লাগাতে নেই'। পাল্টা মালদার মানিকচকের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, 'শুধু সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখাচ্ছে তৃণমূল। বলে রাখতে চাই, যেই হোন না কেন, কাঁটাতারের বেড়া পেরিয়ে এলে ফিরে যেতে হবেই'।

আরও পড়ুন- 'পাড়ায় পাড়ায় শুধু মদের, লটারির দোকান', তৃণমূল মানে চোর, আক্রমণ শুভেন্দুর

এদিকে, শুধু এনআরসি-ই নয় মমতা বন্দ্যোপাধ্যায়শুভেন্দু অধিকারী দু'জনের মন্তব্যেই উঠে এসেছে কুড়মি-আদিবাসী প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেছেন কুড়মি-আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে পয়সা নিয়ে নেমেছে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও কার্যত একই অভিযোগ শানিয়েছেন তৃণমূলের দিকে। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে জাতি-বিভেদ তৈরি করার অভিযোগ উঠে এসেছে তাঁর মুখেও। পাশাপাশি সিপিএমকে আক্রমণ শানিয়েছেন দু'জনই। বামপন্থীদের যেমন বিজেপির সঙ্গে একাসনে বসিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা। উল্টোদিকে শুভেন্দু তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি দাবি করে বাম জমানার সময়ের প্রসঙ্গ টেনে এনেছেন।

আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget