এক্সপ্লোর

Suvendu Adhikari : পুজোর আগে দেড় হাজার টাকা! বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা দেওয়া শুরু, মুখ্যমন্ত্রী বললেন...

''বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ'' বললেন শুভেন্দু অধিকারী ।

কলকাতা : পুজোর আগে রাজ্যের প্রবীণ ও বিধবা মহিলাদের হাতে বর্ধিত হারে  বার্ধক্য ও বিধবা ভাতা তুলে দেওয়া শুরু করল রাজ্য সরকার।   প্রবীণ ও বিধবা মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করা হয়েছে। নবান্নে এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে বর্ধিত হারে ভাতার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন , নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হল। বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ হল। 

সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, “অযোগ্য কাউকে ভাতা দেওয়া হবে না।” অর্থাৎ নির্দিষ্ট সরকারি নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই নতুন করে উপভোক্তাদের নির্বাচন করা হবে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে কীভাবে কারচুপি হয়েছে। কীভাবে অন্যায্য ভাবে পুরুষরাও পেয়েছেন প্রকল্পের টাকা। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকা বাড়িয়েও মুখ্যমন্ত্রী জানালেন, 'ভুয়ো বেনিফিসিয়ারি (সুবিধাভোগী) অর্থাৎ বার্ধক্য়ভাতা পাওয়ার ক্ষেত্রে যে বয়স রয়েছে, বয়স বাড়িয়ে, মিথ্য়া বার্থ সার্টিফিকেট দিয়ে বয়সের সার্টিফিকেট দিয়ে অনেকে বার্ধক্য়ভাতার সুযোগ নিচ্ছেন। আমরা চেষ্টা করছি, যে কথা মুখ্য়সচিব জোর দিয়েছেন, এই সরকারের নীতি হচ্ছে, যোগ্য় লোকের হাতে যোগ্য় সুবিধা পৌঁছে দেওয়া। একটা সরকার শুধুমাত্র ভাতা দেওয়া তার কাজ হতে পারে না। একটা সরকার শিক্ষা, স্বাস্থ্য়, পরিকাঠামো, কর্মসংস্থান, শিল্প, বাণিজ্য়, আধুনিক কৃষি তার নানা ধরনের উন্নয়নমূলক কাজকেও সমান অগ্রাধিকার দিতে হয়।' 

মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করে দেন, আগের সরকারের আমলে যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল, তাদের ভাতা বাতিল। নতুন করে করতে হবে আবেদন। অর্থাৎ আগের সরকারের আমলে করা আবেদন, যা ওয়েটিং লিস্টে ছিল , তা বাতিল করল নতুন সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'আমি আজকে আধিকারিকদের বলছি, যে বিগত সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করলাম আমি আজ থেকে। আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রে, যারা জনকল্য়াণ শিবিরে নাম লিখিয়েছেন, তাদের ভেরিফিকেশন করে, তাদেরকে আগে দিতে হবে। যারা আমাদের জনকল্য়াণ শিবিরে এসে নাম লিখিয়েছেন। এর বাইরে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা আপনার সরকার আপনার পাশে, সেখানে যাঁরা আবেদন করেছেন, তাঁদেরও ভেরিফিকেশন করে, অগ্রাধিকার দিতে হবে।' 

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আর অযোগ্য কাউকে ভাতা নয়। সারেন্ডার করুন। আগের তৃণমূল সরকারের আমলে জমা পড়া ভাতার আবেদন বাতিল। ফের ২দিনের জন্য জনকল্যাণ শিবিরের ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার ভেঙে বিপত্তি, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Kolkata News: উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার ভেঙে বিপত্তি, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget