এক্সপ্লোর

Torsha River : তোর্ষা নদীতে আবর্জনার স্তূপ! বাড়ছে দূষণ, ত্রস্ত এলাকার মানুষ, দায় কার?

ভূটানের প্রবেশদ্বার এই জয়গাঁও শহরের সমস্ত আবর্জনার ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠেছে তোর্ষা নদীর চর।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : পর্যটকদের সাধের তোর্ষা নদীর এ কী দশা! আবর্জনার ডাম্পিং গ্রাউন্ড হয়ে দৃশ্যদূষণের কার্যত ধারক হয়ে উঠেছে এই নদী। কিন্তু কীভাবে? আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত ভারত-ভূটান সীমান্তের জয়গাঁও উন্নয়ন পর্ষদ এলাকার এই দৃশ্য এখন সেখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। দৃশ্য দূষণের সঙ্গে পরিবেশ দূষণেও অতিষ্ঠ এলাকার বাসিন্দারা।

ভূটানের প্রবেশদ্বার এই জয়গাঁও শহরের সমস্ত আবর্জনার ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠেছে তোর্ষা নদীর চর। অভিযোগ, এই অবস্থা জন্য দায়ী জয়গাঁও উন্নয়ন পর্ষদই। শুধু শহরের প্লাস্টিক-সহ দূষিত আবর্জনাই নয়, গৃহপালিত পশুপাখির মৃতদেহও ফেলা হয় এই নদীর চরে। আর  এই কাজ করে জয়গাঁও ডেভলপমেন্ট অথরিটির সলিড-ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের স্টিকার লাগানো গাড়ি। এখানেই শেষ নয়, সেই আবর্জনায় আগুন ধরিয়ে বায়ু দূষণও ঘটছে সমান তালে। অভিযোগ, এসবই নাকি হচ্ছে সরকারি মদতে।  

তিব্বতের চুম্বি ভ্যালিতে উৎপত্তি, সেখান থেকে ভূটানের মাঝ দিয়ে বয়ে এসে জয়গাঁও শহরেই ভারতের সীমানা ছুঁয়েছে তোর্ষা। তারপর আলিপুরদুয়ার, কোচবিহার জেলা হয়ে অসমের ধুবড়ি জেলার ব্রহ্মপুত্র নদে মিশেছে। এই নদীর জলের উপরই ভরসা করে  জলদাপাড়ার মত জাতীয় উদ্যান। অথচ ভূটান হয়ে ভারতে প্রবেশের মুখেই দূষণের শিকার হচ্ছে এই নদী। তার জন্য মাথায় হাত এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহলের। বর্ষাকালে পাহাড়ি এই নদী খরস্রোতা হয়ে যদি রুদ্ররূপ ধারণ করে। তেমনটা হলে নদীগর্ভে জমা দূষিত আবর্জনাও ছড়িয়ে পড়বে সর্বত্র, তখন কী হবে!

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়গাঁও ১ ও ২ গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এই এলাকায় বসবাস করেন বিভিন্ন জনজাতির প্রায় এক লক্ষের বেশি মানুষ। পশ্চিবঙ্গ সরকারের উদ্যোগেই ২০১১ সালের পরবর্তী সময়ে আলিপুরদুয়ার জেলার জয়গাঁও শহরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে জয়গাঁও উন্নয়ন পর্ষদ (JDA) গঠিত হয়। যা পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অধীনে জয়গাঁও ও সংলগ্ন এলাকার পরিকল্পিত পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু করেছিল। দুর্ভাগ্যের বিষয়, ১৪ বছর পেরিয়ে গেলেও জনবহুল এই এলাকায় এখনও কোনও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়েই ওঠেনি। অভিযোগ, কাজ না হলেও পরিষেবার জন্য ব্যবসায়ীদের থেকে কিন্তু নিয়ম করে ট্যাক্স নেওয়া হয়। তাহলে সে টাকা যাচ্ছে কোথায়? তা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। বর্তমানে দূষণের মাত্রা ছাড়ানোয় ভবিষ্যতের কথা ভেবে রীতিমতো শঙ্কিত বাসিন্দারা। বারংবার আর্জি জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।

আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যুকে কি হাতিয়ার করবে শাসকবিরোধী গেরুয়া শিবির? জয়গাঁও উন্নয়ন পর্ষদকে দায়ী করে বঙ্গ বিজেপি যে কালচিনি বিধানসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়বে, তার ইঙ্গিত মিলেছে বিজেপি বিধায়ক বিশাল লামার বক্তব্যে। তবে এর দায় কি নিচ্ছে জয়গাঁও ডেভলপমেন্ট অথরিটি? উত্তর না, বরং তারা সমস্ত দায়ভার স্বেচ্ছাসেবী সংগঠনের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে জয়গাঁও ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গা প্রশাদ শর্মার আশ্বাস, খুব তাড়াতাড়িই সেখানে সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে উঠতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget