এক্সপ্লোর

Potato Price: কলকাতার বাজারে কমছে আলুর দাম, মন্ত্রীর ইঙ্গিতে আশার আলো

Hooghly News: দুদিন আগে আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। এরপর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে ময়দানে নামে টাস্ক ফোর্স।

হুগলি: ক্রমেই বাড়ছে আলু সহ অন্যান্য সবজির দাম। আর তাতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার আলুর দাম কেজি প্রতি ২ টাকা কমাল ব্যবসায়ীরা। কলকাতার বাজারে প্রতিকেজি ৩০ টাকায় মিলবে আলু। বৈঠক শেষে ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। 

কমছে আলুর দাম:  দুদিন আগে আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। এরপর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে ময়দানে নামে টাস্ক ফোর্স। কলকাতার বাজারে আলুর জোগান যায় মূলত হুগলি জেলা থেকে। তাই হুগলির আলু ব্যবসায়ী ও হিমঘর সংগঠনের সদস্যদের নিয়ে এদিন বৈঠক করলেন কৃষিজ বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না। হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সদস্য পতিতপাবন দে সহ অন্যান্যরা।

বৈঠক শেষে কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, "আলুর দাম কমাতে টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেখানে মুখ্যসচিব মনোজ পন্থ বলেছিলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে।'' সেই মত শনিবার মিটিং করেন মন্ত্রী। তিনি জানান, "ব্যবসায়ীরা ২৬ টাকা কেজি দরে পাইকারি আলু বিক্রি করবে। সেই আলু কলকাতায় ৩০ টাকার মধ্যে পাওয়া যাবে। সুফল বাংলায় কলকাতায় আমরা ২৮ টাকায় আলু বিক্রি করব। আগামী সোম-মঙ্গলবার থেকে এর প্রভাব পাওয়া যাবে। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছে কারণ সরকার চাপ দিয়েছে। ব্যবসায়ীরা গুরুত্ব না দিলে সরকার ব্যবস্থা নেবে। পাইকারি দর ২৬ টাকা হলে খুচরো বাজরে বেশি নিচ্ছে কিনা তাতেও নজরদারি করা হবে।'' 

বৈঠক শেষে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, "২৭ টাকা থেকে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছিল বিভিন্ন পাইকারি বাজারে।আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৬ টাকায় সেই আলু দেওয়া হবে সোমবার থেকে। ভিন রাজ্যে আলু যেমন যাচ্ছে যাবে, আপাতত কোনও নিষেধাজ্ঞার কথা সরকার পক্ষ জানায়নি। এখনও হিমঘর গুলোতে প্রায় ১০ লক্ষ মেট্রিকটন আলু মজুত আছে। নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত হিমঘরে আলু সংরক্ষণ করে রাখার সময়। আমার ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা হিমঘর খোলা রাখার কথা মৌখিক ভাবে জানিয়েছি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Deganga Dacoity: মহিলাদের ‘মা’ বলে ডাক, দেগঙ্গায় পরপর দুই বাড়িতে ডাকাতি

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
West Bengal News Update: নবান্নে প্রসেনজিৎ, সল্টলেকে বিজেপির অফিসে সুস্মিতা দেব ও সুখেন্দুশেখর রায়
নবান্নে প্রসেনজিৎ, সল্টলেকে বিজেপির অফিসে সুস্মিতা দেব ও সুখেন্দুশেখর রায়
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
Illegal Constriction: বাঁধের ওপরে তৃণমূলের পার্টি অফিস! বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল বেআইনি নির্মাণ
বাঁধের ওপরে তৃণমূলের পার্টি অফিস! বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল বেআইনি নির্মাণ

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget