এক্সপ্লোর

Deganga Dacoity: মহিলাদের ‘মা’ বলে ডাক, দেগঙ্গায় পরপর দুই বাড়িতে ডাকাতি

North 24 Parganas: অভিযোগ, ৫-৬ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির বাসিন্দাদের বেঁধে রেখে অবাধে লুঠপাট চালায়।

সমীরণ পাল, দেগঙ্গা: দেগঙ্গায় ভরসন্ধেয় বাড়িতে ঢুকে, বাড়ির মহিলাদের ‘মা’ বলে ডেকে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দুটি বাড়িতে ডাকাতি। সোনাদানা, টাকাপয়সা মিলিয়ে কয়েকলক্ষ টাকা লুঠ করে ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধে ৬টা নাগাদ হানা দেয় ডাকাতদল। অভিযোগ, ৫-৬ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির বাসিন্দাদের বেঁধে রেখে অবাধে লুঠপাট চালায়। খবর পেয়ে এলাকায় যায় দেগঙ্গা ও হাবড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চলছে। ভরসন্ধেয় জনবহুল এলাকায় এভাবে পরপর দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।  

পরপর দুটি বাড়িতে ডাকাতি: ভোর সন্ধেয় পরপর ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দেগঙ্গা থানার অন্তর্গত আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চক কলাপোল এলাকায়। দুটি বাড়ি থেকে প্রায়ই ৬০ লক্ষ টাকার উপরে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল। চপকলাপোল এলাকার বাসিন্দা মৃদুল চৌধুরী ও তরুণ তপন দেব দুইজনের দোতলা বাড়ি। অভিযোগ, সন্ধে ৬টা নাগাদ ৭ জনের দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র কাঠারি বোমা নিয়ে দুটি বাড়িতে হাজির হয়। দুটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদেরকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বেঁধে ফেলে মুখে মাস্ক পরা অবস্থায় ছিল ডাকাতের দল। 

অভিযোগ তরুণ তপন দেবের বাড়িতে ছটি ঘরে লুঠপাট চালিয়ে ১৫ ভরি সোনা নগদ প্রায় তিন লক্ষ টাকা ও আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।পাশাপাশি মৃদুল চৌধুরী বাড়িতে তাঁর ভাই, দাদা সহ তিনটি ঘরে লুটপাট চালায়। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁদেরকে প্রাণে মারার হুমকি দেয়। এরপর পরিবারের সদস্যদের ঘরের মধ্যে কাপড় দিয়ে বেঁধে ফেলে লুঠপাট চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় রীতিমত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভোর সন্ধেয় জনবহুল এলাকায় এভাবে ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। বিশাল পুলিশবাহিনী দুটি বাড়িতে ঘিরে ফেলেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Cyclone Fengal Update: অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget