এক্সপ্লোর

Abikesh Mahapatra : 'অভিজ্ঞতা থেকে বলছি...' কৌস্তভ গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অম্বিকেশ মহাপাত্রর

Kaustav Bagchi Arrest : অধীর চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে সাংবাদিক বৈঠক করেছিলেন কৌস্তভ। সাংবাদিক বৈঠকের জেরে গ্রেফতার করা হয়েছে তাঁকে, অভিযোগ কৌস্তভের। 

কলকাতা : কার্টুনকাণ্ডের (Cartoon Case) জেরে তাঁকে রাতের অন্ধকারে করা হয়েছিল গ্রেফতার। জেল হেফাজতের পর যেতে হয়েছিল দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিছুদিন আগেই দীর্ঘ ১১ বছর পর শেষমেশ মামলা থেকে আইনি অব্যাহতি পেয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র (Ambikesh Mahaparta)। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে মন্তব্য করার জেরে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতার করেছে পুলিশ। আর যে গ্রেফতারি নিয়ে রাজ্যের শাসকদল, পুলিশ ও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন অম্বিকেশ মহাপাত্র। 'রাজ্যের মানুষের সংবিধানের অধিকার কেড়ে নিতে উদ্যত তিনি' বলেই কড়া ভাষায় আক্রমণ করেছেন অধ্যাপক অম্বিকেশ।

'অভিজ্ঞতা থেকে বলছি...'

মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেছেন, 'এখানে আইনের শাসন নেই, শাসকের আইন কার্যকর আছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আজ থেকে ১১ বছর আগের একটি ঘটনাকে ঘিরে। রাতের আঁধারে গ্রেফতার করা হয়েছিল। লক-আপে রাত্রিযাপন করতে হয়েছিল। পরের দিন আলিপুর ক্রিমিনাল কোর্টে পেশ করা হয়েছিল। অভিজ্ঞতায় বুঝেছিলাম, রাজ্যের সরকার যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সংবিধান মেনে সরকার পরিচালনা করবেন বললেও প্রথম দিন থেকেই বুঝিয়ে গিয়েছিলেন তেমনটা হবে না। শাসকদল, দুষ্কৃতী ও পুলিশকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সংবিধানের অধিকারে আঘাত-আক্রমণ হানবেন, সেটাই স্বাভাবিক। তিনি চান না কোনও বিরোধী স্বর এখানে কথা বলুক।'

মুখ খুলেছেন অধীর চৌধুরী- কৌস্তভের এই গ্রেফতারিতে মুখ খুলেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। কৌস্তভের পাশে আছি।  তাঁর পরিবারকে রাত ৩টে থেকে ঘিরে রেখেছে পুলিশ। যেন কোনও উগ্রপন্থীকে গ্রেফতার করতে যাচ্ছে। পথে নেমে প্রতিবাদ করবে কংগ্রেস। ' আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতারি প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। অন্যদিকে কংগ্রেসও পথে নেমে প্রতিবাদ শুরু করেন। বড়তলা থানার বাইরে কংগ্রেস কর্মীরা তুমুল বিক্ষোভ দেখান।

প্রসঙ্গত, আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী গ্রেফতার করেছে বড়তলা থানার পুলিশ। কংগ্রেস নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা। ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না, প্রতিক্রিয়া কৌস্তভ বাগচীর। ধারা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বাড়িতেই তুমুল কথা কাটাকাটি কৌস্তভের। গতকাল শেষ রাতে কৌস্তভ বাগচীর বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। সকালের দিকে পুলিশের নতুন টিমও যায় কৌস্তভের বাড়িতে। অধীর চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে সাংবাদিক বৈঠক করেছিলেন কৌস্তভ। সাংবাদিক বৈঠকের জেরে গ্রেফতার করা হয়েছে তাঁকে, অভিযোগ কৌস্তভের। 

আরও পড়ুন- 'হোয়াটস অ্যাপ করলেই দীপক ঘোষের লেখা বই' মুখ্যমন্ত্রীকে আক্রমণের পরেই কৌস্তভের বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ ?

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget