এক্সপ্লোর

TMC Win : শুভেন্দু গড়ে ফের ধাক্কা নন্দকুমার মডেলে, পটাশপুরে কৃষি সমবায় সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জিতল তৃণমূল

Left-BJP Alliance : ১৪টির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হন তৃণমূল (TMC) সমর্থিত প্রার্থীরা। এরপর বাকি ১০টি আসনেও শাসকদল সমর্থিত প্রার্থীরাই জয়ী হন।

ঋত্বিক প্রধান, মেদিনীপুর : এগরার পর এবার পটাশপুর (Patashpur)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড় পূর্ব মেদিনীপুরে (Purba Medinipore) ফের ধাক্কা খেল নন্দকুমার মডেল (Nandakumar Model)। পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের।

১৪টির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হন তৃণমূল (TMC) সমর্থিত প্রার্থীরা। এরপর বাকি ১০টি আসনেও শাসকদল সমর্থিত প্রার্থীরাই জয়ী হন। বিজেপির অভিযোগ, তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করায়, নির্বাচন অবাধ হয়নি। বামেদের প্রতিক্রিয়া মেলেনি। এই জয় পঞ্চায়েত ভোটে বাড়তি অক্সিজেন জোগাবে বলে দাবি করেছে তৃণমূল। এর আগে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) বিদ্যাসাগর সমবায় সমিতিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

'নন্দকুমার মডেল'

গত কয়েক মাসে, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে ভিন্ন রাজনৈতিক সমীকরণ দেখা যায়। নভেম্বরে, নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয় বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। গেঁওখালিতে আবার, সমবায় সমিতির ভোটে জয়ী হয় কংগ্রেস ও তৃণমূল সমর্থিতদের জোট। পটাশপুরে বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূলপন্থীরা। সেই পটাশপুরেই আবার দেখা গেল একই ছবি। পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির (Pallisree Samabay Krishi Unnayan Samiti)  ভোটে। 

অভিযোগ, পাল্টা অভিযোগ

ভোটের শেষে হাসি ফোটার পর তৃণমূলের তরফে মানুষের বাম-বিজেপি জোটকে প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে। পাল্টা সুষ্ঠু ভোট হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল নেতা ও আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অপরেশ সাঁতরা বলেছেন, 'জয় নিয়ে আশাবাদী আমরা আগেই ছিল, বিষয়টা একটা অন্য মাত্রা দিয়েছিল, সিপিএম বিজেপি ও নামধারী তৃণমূল মহাজোট তৈরি করেছিল। মা মাটি মানুষের সঙ্গে মানুষ রয়েছে, সেটাই আমরা প্রমাণ করলাম। আমরা সর্বাধিক ১৫৭ ভোটে প্রথম প্রার্থী জয়লাভ করেছে। বিরোধীরা সর্বাধিক ৩০০ ভোট পেয়েছে।' পাল্টা তৃণমূলের দিকে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক সত্যজিৎ নন্দ গোস্বামী বলেছেন, 'সব শক্তি ঠিকমতো নির্বাচনে অংশ নিতে পারেনি। কারণ পুলিশের অপদার্থতা রয়েছে। শাসকদলের দুষ্কৃতীরা গোটা এলাকায় বয়ে বেড়ায়, তার জন্য। মানুষ আমাদের থেকে সরে দাঁড়ায়নি।'

আরও পড়ুন- তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে 'কুবেরের ধন', ১৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget