এক্সপ্লোর

Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?

বিকাশ ভবনের সামনে  রাতভর অবস্থানে রইলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ২৪ ঘণ্টা পার, চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তায় কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে টানা অবস্থানে বসে আছেন  কম্পিউটার শিক্ষকরা।  সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কারও চাকরি যাবে না। কিন্তু তারপরেও বিকাশ ভবনের সামনে  রাতভর অবস্থানে রইলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

আন্দোলনকারীরা বলছেন, "যে সংস্থার মাধ্যমে নিয়োগ, সেই সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে আগামী ৯ অক্টোবর । তারপর নতুন টেন্ডার হবে, তখন চাকরি থাকবে না কারও, এই আশঙ্কায় পথে নেমেছেন তাঁরা। ''

 তবে আন্দোলনকারীদের দাবি শুধু চাকরির স্থায়ীকরণ নয়, বরং আদের আন্দোলনকারীদের একাংশের দাবি,  প্রথম পাঁচটি পর্যায়ে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের সরকারের সঙ্গে সরাসরি চুক্তির আওতায় আনা হয়েছে।   বেসরকারি এজেন্সি ব্যবস্থা থেকে তাদের বের করে আনা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে নিযুক্তরাও এমনই ব্যবস্থা চাইছেন। ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের ৩,০০০-এরও বেশি শিক্ষক নিয়োগ হয়েছে এজেন্সির মাধ্যমে। ৩ হাজার ৭১৯ জন শিক্ষক-শিক্ষিকা চাকরি স্থায়ীকরণের দাবিতে পথে নেমেছেন ।  

পুজোর আগেই তৈরি হয়েছে চাকরি হারানোর আশঙ্কায় সোমবার থেকেই পথে নেমেছেন পশ্চিমবঙ্গের  চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। কারও হাতে জাতীয় পতাকা। কারও হাতে পোস্টার-ব্য়ানার। 
কারও কারও হাতে থালা-হাতা। সেই সঙ্গে নাগাড়ে স্লোগান। পথে নামা এই চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের দাবি, যে সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়, তাদের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ ফুরোচ্ছে ৯ অক্টোবর। নতুন করে চুক্তি করতে, সরকার নোটিস জারি করেছে। এতদিন যে সংস্থার মাধ্য়মে তাঁরা কাজ করতেন, সেই সংস্থা আর তাদের কাজে রাখবে না বলে জানিয়ে দিয়েছে। অর্থাৎ পুজোর আগে কাজ হারাতে চলেছেন এরা। অনিশ্চিত ভবিষ্য়তের আশঙ্কায় সোমবার পথে নামেন ৩ হাজার ৭১৯ জন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা।

আন্দোলনকারীদের ক্ষোভকে হাতিয়ার করে, রাজ্য় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। তিনি রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে বলেন, যাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব সমস্য়ার সমাধান করে দেবেন, মুশকিল আসান, তাঁরাই তো কথা রাখছেন না।

আন্দোলনকারীদের দাবি, রাজ্য় সরকার তাঁদের পাশে দাঁড়াক। তবে সরকার মৌখিক ভাবে জানিয়েছে কারও চাকরিই যাবে না, কিন্তু তাঁরা লিখিত বিবৃতি চাইছেন। শেষ অবধি আন্দোলনকারীদের ভবিষ্য়ৎ কী? সেটাই দেখার। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
Advertisement

ভিডিও

University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget