এক্সপ্লোর

West Bengal SIR: ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলির অভিযোগ BLO- র বিরুদ্ধে !

WB SIR: এনুমারেশন ফর্ম বিলি শুরু হওয়ার পর থেকেই একের পর এক বিএলও- র নামে উঠে আসছে প্রচুর অভিযোগ। এবার অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, কুলপি : ফের বিতর্কে BLO, ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ। বিতর্কে কুলপির ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ১৮০ বুথের BLO। নিজের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি BLO-র, বিক্ষোভ ভোটারদের একাংশের। এনুমারেশন ফর্ম বিলি শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গা থেকে বিএলও- দের নামে আসছে ভূরিভূরি অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ এটাই যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন না বিএলও- রা। আর তাঁদের সঙ্গে বেশিরভাগ সময়েই দেখা যাচ্ছে কেবলমাত্র শাওস্ক দলের বিএলএ- দের। 

কুলপি বিধানসভার ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ১৮০ বুথের BLO ফারদাফ হোসেনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। এলাকার ভোটারদের একাংশের অভিযোগ, এই বিএলও তাঁর বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন। শাসক দলের স্থানীয় যে বিএলএ রয়েছেন, তাঁর থেকে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর নিয়ে এসে বিএলও- র বাড়িতে যেতে হবে। তারপর তিনি এনুমারেশন ফর্ম দেবেন। ভোটাররা এনুমারেশন ফর্ম চাইলে বিএলও বলছেন, তাঁর বাড়ি থেকে নিয়ে যেতে হবে, এমনটাই অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে সিপিএম প্রার্থী জয়ী হয়েছিলেন। ইতিমধ্যেই সিপিএমের তরফে বিডিও এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিএলও- র বিরুদ্ধে। 

বিএলও- র বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর এলাকার কয়েকটি বাড়িতে বিএলও গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে ভোটারদের সঙ্গে বিতর্ক জড়িয়ে পড়েন তিনি। এমনিতেই বিএলও ভোটারদের বাড়ি না যাওয়ায় বিক্ষোভ দেখিয়েছেন ভোটারদের একাংশ। আজ আসব, কাল আসব করে কোনওদিন যাননি ওই বিএলও। তিনি কেন নিজের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন এই প্রশ্ন করায় উল্টে তর্কে জড়িয়ে পড়েছেন বিএলও। আর অদ্ভুত ভাবেই তাঁর সঙ্গে কেবলমাত্র শাসক দলের বিএলএ- কেই দেখা গিয়েছে। বিরোধী কোনও দলের বিএলএ- কে এই বিএলও- র সঙ্গে ভোটারদের বাড়িতে যেতে দেখা যায়নি। সিপিএম- এর বিএলএ- র অভিযোগ বিএলও জোর গলায় বলছেন, চড়া মেজাজে বলছেন, তাঁর যখন সময় হবে তখন এনুমারেশন ফর্ম দেবেন। নাহলে তাঁর বাড়ি গিয়ে নিয়ে আসতে হবে ফর্ম। বিএলও- র বিরুদ্ধে এলাকার ভোটারদের একাংশের আরও অভিযোগ যে, বিএলও কার্যত হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, তাঁর ব্যাপার তিনি বুঝে নেবেন। স্বভাবতই এই গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার সাধারণ ভোটাররা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget