এক্সপ্লোর

SIR West Bengal: 'আমাদের কাজে প্রচুর ভুল আছে', CEO দফতরের সামনে বিক্ষোভ থেকেই 'স্বীকারোক্তি' এই BLO-র!

ভুল হয়েছে, মানছেন বিক্ষোভ দেখাতে আসা তৃণমূলপন্থী BLO। এবিপি আনন্দকে এক তৃণমূলপন্থী বিএলও বলেন, 'শেষ তিন দিনে আমার কত এন্ট্রি হয়েছে তা দেখে নিতে হবে। তবে যাই-ই করি না কেন প্রচুর ভুল হচ্ছে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: SIR-এর সময়সীমা সাত দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। ১১ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম সংগ্রহ, ১৬ ডিসেম্বর খসড়া তালিকা। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। SIR-এর সময়সীমা বৃদ্ধির পরেও ধর্না। ২ বছরের প্রজেক্ট কীভাবে এক মাস সাত দিনে শেষ? ছেলে ভোলানো। কটাক্ষ তৃণমূলপন্থী বিএলওদের। 

সোমবার সিইও দফতরের সামনে ফের বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। শুভেন্দু অধিকারী সিইও দফতরের প্রবেশ করার সময় উত্তেজনাও ছড়ায়। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙা নিয়ে ধ্বস্তাধ্বস্তিও হয়। ভুয়ো নামের অভিযোগ শুভেন্দুর।                                             

২৬ থেকে ২৮ নভেম্বর তিনদিনে সোয়া এক কোটি ভুয়ো নাম ঢুকেছে তালিকায়, অভিযোগ শুভেন্দুর। ভুল হয়েছে, মানছেন বিক্ষোভ দেখাতে আসা তৃণমূলপন্থী BLO। এবিপি আনন্দকে এক তৃণমূলপন্থী বিএলও বলেন, 'শেষ তিন দিনে আমার কত এন্ট্রি হয়েছে তা দেখে নিতে হবে। তবে যাই-ই করি না কেন প্রচুর ভুল হচ্ছে। এই যে ভুলগুলো। এগুলোকে তো রোল ব্যাক করিয়ে কারেকশন করতে হবে। ভুয়ো নাম উঠেছে কি না বলতে পারছি না। কিন্তু প্রচুর ভুল আছে। এটা হবেই কারণ আমরা এত তাড়াহুড়ো করে কাজ করেছি। তাই আমাদের কাজে প্রচুর ভুল আছে। ভুলগুলোকে রোলব্যাক করতে হবে, তারপর কারেকশন হবে। ভুয়ো নাম তুলিনি। আমাদের পার্টের যারা ভোটার তাঁদের সবাইকে আমি চিনি। আমার ৯০ শতাংশ কাজ হয়েছে, কিন্তু ৩০ শতাংশ ভুল থাকতে পারে।' 

এদিকে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'তৃণমূল সরকার ও আইপ্যাক ডেটা এন্ট্রিতে বেনিয়ম করছে। সিইও দফতরে ঢুকতে কেন বাধা দেওয়া এটাই প্রমাণ করে যে সিইও অফিস নিরাপদ নয়'। 

অন্যদিকে, 'কিছু কিছু ওয়ার রুমে ভোট কাটানোর জন্য ভুল ম্যাপিং হচ্ছে, এন্ট্রির সময় ভুল ম্যাপিং হচ্ছে। ভুল ম্যাপিংয়ের জন্য বৈধ ভোটারের ২০০২ সালে নাম নেই, তাঁকে ফের বৈধ ভোটার হিসাবে প্রমাণ করতে হবে। ভুল ম্যাপিংয়ের জন্য ব্লকের পর ব্লক উধাও হয়ে গেছে', বিস্ফোরক অভিযোগ ফিরহাদ হাকিমের। 'জাতীয় নির্বাচন কমিশন এখন জাদুকর করেছে, বাড়ি সমেত ভ্যানিশ করে দিচ্ছে', আক্রমণ ফিরহাদ হাকিমের। 'কোথাও কোথাও ৬টি বাড়ি উধাও হয়ে গেছে', আক্রমণ ফিরহাদ হাকিমের।  

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget