এক্সপ্লোর

Bengal SIR Row : খসড়া তালিকায় কারও নাম থাকলেও, চূড়ান্ত ভোটার তালিকায় তা বাদ হয়ে যেতে পারে ?

EC ON SIR Draft List: এনুমারেশন পর্বের পর বাদ যাওয়া ভোটারের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮-এ, তাহলে কি খসড়া তালিকায় আপনার নাম থাকা মানেই চূড়ান্ত তালিকাতেও আপনার নাম থাকবে ?

রুমা পাল, বিজেন্দ্র সিংহ, কলকাতা: ৪ নভেম্বর থেকে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। প্রায় দেড় মাস পর, মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।  তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। আর ক'মাস পরেই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে রাজ্যবাসী। তার আগে, SIR নিয়ে গত কয়েক মাসে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যাচ্ছে! কার নাম থাকবে! কে বাদ যাবে!কে বৈধ ভোটার! কে অনুপ্রবেশকারী! এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার, খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়ল, সেই তালিকা পৃথকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই, অথচ শুনানির ডাকও পেলেন না, তখন কী করবেন ? রইল আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম

নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম। যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। খোঁজ পাওয়া যায়নি এরকম ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন ভোটার অন্য়ত্র স্থানান্তরিত হয়েছেন। ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন ডুপ্লিকেট ভোটারের নাম বাদ গেছে। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪।

খসড়া তালিকায় কারও নাম থাকলেও, চূড়ান্ত ভোটার তালিকায় তা বাদ হয়ে যেতে পারে?

সব মিলিয়ে এনুমারেশন পর্বের পর বাদ যাওয়া ভোটারের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮-এ। রাজনৈতিক এই তরজার মধ্যেই প্রশ্ন হল, তাহলে কি খসড়া তালিকায় আপনার নাম থাকা মানেই চূড়ান্ত তালিকাতেও আপনার নাম থাকবে, এমনটা নয়? খসড়া তালিকায় কারও নাম থাকলেও, চূড়ান্ত ভোটার তালিকায় তা বাদ হয়ে যেতে পারে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে হিয়ারিংয়ের পর্ব! যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে ৩ ভাগে।প্রোজেনি ম্যাপিং,সেল্ফ ম্যাপিং এবং নো ম্যাপিং।

কাদের শুনানিতে ডাকা হবে, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
 
নির্বাচন কমিশন সূত্রে দাবি, নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারও নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, ১ কোটি ৬৭ লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাঁদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রোজেনি ম্যাপিং ও সেল্ফ ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কম রয়েছে বলেই সূত্রের খবর।
 
কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ?

কাকে হিয়ারিংয়ে ডাকা হবে, সেই সিদ্ধান্ত নেবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO। কমিশন সূত্রে খবর, সংখ্যা বেশি থাকায় এবার ERO-দের পাশাপাশি AERO-রাও হিয়ারিং করবেন। সংশ্লিষ্ট ভোটারকে শুনানির নোটিস তাঁর বাড়িতে গিয়ে পৌঁছে দেবেন BLO।  ৭ দিন পর থেকে শুরু হবে শুনানি। মঙ্গলবার থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে। যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।


 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget