এক্সপ্লোর

West Bengal SIR Voter Final List: বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না ১ কোটির বেশি? পশ্চিমবঙ্গে SIR-এর চূড়ান্ত তালিকায় কী তথ্য?

West Bengal SIR Final List: নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬৫ লক্ষের গণ্ডি ছাড়াচ্ছে নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যা। 

কলকাতা: ঘোষণা মতোই অবশেষে প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া তালিকায় যেখানে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, ধাপে ধাপে যেভাবে বিভিন্ন জেলার তালিকা প্রকাশিত হচ্ছে, তাতে আরও ৭ লক্ষ নাম বাদ গিয়েছে বলে খবর মিলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬৫ লক্ষের গণ্ডি ছাড়াচ্ছে নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যা। (Bengali Final SIR List)

তবে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও, এখনও ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নিষ্পত্তি হয়নি। ওই ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের যাদের নথি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। তাঁদের নামের পাশে 'Under Adjudication' অর্থাৎ 'নিষ্পত্তি বাকি' লেখা থাকছে। এর পর যত আবেদনের নিষ্পত্তি হবে, তাঁদের নাম পৃথক সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে ঢুকে জুড়ে যাবে মূল তালিকার সঙ্গে। যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের নামের পাশে 'Deleted' লেখা থাকবে। (West Bengal Final SIR List)

নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় ৫ লক্ষ ৯০ হাজারের ভোটারের নিষ্পত্তি হওয়া বাকি। দক্ষিণ ২৪ পরগনায় ৫ লক্ষ ২০ হাজার ভোটারের নিষ্পত্তি বাকি। পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ, পূর্ব মেদিনীপুরে ৮০ হাজার, উত্তর কলকাতায় ৬০ হাজার, দক্ষিণ কলকাতায় ৭৮ হাজার এবং সর্বোচ্চ মুর্শিদাবাদে, প্রায় ১০ লক্ষ ভোটারের নিষ্পত্তি হওয়া বাকি। (West Bengal SIR Final List)

অর্থাৎ, আপাতত এই ভোটাররা বাদ, তাঁদের নিষ্পত্তি হওয়া বাকি। বিষয়টি বিচারাধীন। জুডিশিয়াল অফিসাররা সমস্ত নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। তবে এখনও পর্যন্ত মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি সংখ্যাক ভোটারের নিষ্পত্তি হয়নি। অর্থাৎ এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, খসড়া তালিকায় আগেই ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। এই মুহূর্তে আরও ৭ লক্ষ ভোটারের নামের পাশে ডিলিটেড লেখা থাকছে। অর্থাৎ ৬৫ লক্ষ। এখও ভাগ্য নির্ধারণ বাকি রয়েছে ৬০ লক্ষের। সেই নিরিখে ১ কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিকেলে এ নিয়ে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সেখানে আরও বিশদে পরিসংখ্যান তুলে ধরা হবে। (West Bengal SIR Voter Final List)

নাম বাদ যাওয়া নিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। এতদিন একটানা ভোট দিয়ে এলেও, সমস্ত নথিপত্র থাকলেও, নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তারা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বাদ পড়া লোকজন। 

গত বছর ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রায় তিন মাস পর, আজ পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হয়, তাতে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম ছিল। বাদ যায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। ২৭ ডিসেম্বর থেকে প্রথমে 'আনম্যাপড' ভোটারদের দিয়ে শুরু হয় SIR-এর শুনানি। এরপর ধাপে ধাপে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'র তালিকায় থাকা ভোটারদের শুনানিতে ডাকে কমিশন। গত প্রায় দু'মাসেরও বেশি সময় ধরে, শুনানি প্রক্রিয়ার মধ্যে বারে বারে উঠেছে হেনস্থা, হয়রানি, এমনকি আতঙ্কে মৃত্য়ুরও অভিযোগ ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ছিল। ওইদিন পর্যন্ত শুনানিতে আসেননি ৪ লক্ষ ৯৮ হাজারের মতো ভোটার।

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget