এক্সপ্লোর

West Bengal SIR News: SIR-এর কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন BLO-রা! কী অভিযোগ উঠছে?

কেউ কেউ সমস্যাতেও পড়ছেন, কোথাও সমস্যা পর্যাপ্ত এনুমারেশন ফর্ম না থাকা নিয়ে, কোথাও সমস্যা হচ্ছে ঠিকানা খুঁজে পেতে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কেউ এলাকার সব ভোটারের এনুমারেশন ফর্ম পাননি। কারও আবার ঠিকানা খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছে। SIR-এর কাজ করতে গিয়ে এরকমই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোনও কোনও BLO-কে। 

তিন দিন হল বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন BLO-রা। SIR-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই BLO-দের। কিন্তু তাঁদের কেউ কেউ সমস্যাতেও পড়ছেন, কোথাও সমস্যা পর্যাপ্ত এনুমারেশন ফর্ম না থাকা নিয়ে, কোথাও সমস্যা হচ্ছে ঠিকানা খুঁজে পেতে। 

যেমন, কসবা বিধানসভার ১৭৬ নম্বর পার্টের BLO অমিতাভ বসু। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের থেকে তিনি এলাকার সব ভোটারের এনুমারেশন ফর্ম পাননি। ফলে, ভোটারদের বাড়িতে গেলে তাঁকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

কসবা বিধানসভা কেন্দ্র-এর BLO অমিতাভ বসু বলেন, 'কসবার কোনও জায়গায় যাচ্ছি, বাবারটা পেয়েছি, ছেলেরটা পাইনি, ফলে এক বাড়িতে একাধিকবার যেতে হবে, কারণ ৩০০ সিরিয়াল নম্বর অবধি ফর্ম পেয়েছি। নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।' 

অনেক BLO-কে আবার ঠিকানা খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছে। কসবা বিধানসভা কেন্দ্রের BLO বলেন, 'আমরা তো এখানকার নয়, ঠিকানা নিয়ে সমস্যা হচ্ছে, BLA-রা ঠিক করে দিচ্ছেন...' এই সব সমস্যা কবে মেটে এখন সেদিকেই তাকিয়ে এই BLO-রা।

এবার কোচবিহারে বিজেপির BLA-কে মারধর করে, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।পুলিশ গিয়ে উদ্ধার করল তাঁকে। যদিও ঘটনার সঙ্গে দলের যোগ থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল। 

বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর ২০০ কলোনিতে বিজেপির BLA-কে চড় মারার অভিযোগ উঠল BLO-র বিরুদ্ধে। অভিযোগ, BLA সহ দু'জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী ও তাঁর অনুগামীরাও। অভিযোগ অস্বীকার করেছেন BLO এবং উপপ্রধানের স্বামী। BLO সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ করেছেন বিজেপির BLA। 

দুয়ারে BLO নয়, রাস্তায় BLO। খাস কলকাতায় বালিগঞ্জ বিধানসভার অধীনে বেলতলা রোডে দেখা গেল এমনই ছবি! রাস্তায় টেবিল চেয়ার পেতে কার্যত ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলি করলেন BLO। ফর্ম নিতে লম্বা লাইন দেখা গেল এলাকাবাসীর। BLO-র সাফাই, ঘিঞ্জি এলাকা হওয়ায় ক্যাম্প করে ফর্ম বিলি করেছেন। BLO-কে সমর্থন করেছেন তিন রাজনৈতিক দলের BLA।                            

সেরা শিরোনাম

Kaushiki Amavasya: আজ কৌশিকী অমাবস্যা, বিশেষ তিথিতে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, কেন এই নামকরণ?
আজ কৌশিকী অমাবস্যা, বিশেষ তিথিতে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, কেন এই নামকরণ?
West Bengal News Live: কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
Nandigram By Election: নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
BJP MLA Rekha Patra: ‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল
‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget