এক্সপ্লোর

WB SIR Row: অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এনুমারেশন ফর্ম বিলি? বিএলও- র বিরুদ্ধে অভিযোগ দত্তপুকুরে

Enumeration Form: ICDS কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল, গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়ায় এলাকায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে BLO-র বিরুদ্ধে। ICDS কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল, গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়ায় এলাকায়। অসন্তোষের মুখে পড়ে, পরে বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করেন BLO, তবে ICDS -কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন ওই বুথ লেভেল অফিসার। 

আইসিডিএস কেন্দ্রে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ যে বিএলও- র বিরুদ্ধে উঠেছে, সেই ব্যক্তিওর্থাত মধুসূদন মণ্ডল বলছেন, এমন কোনও কাজ তিনি করেননি। বরং তিনি জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিয়েছেন। গতকাল আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম 'সর্টিং'- এর কাজ করছিলেন তিনি। একসঙ্গে বোঝাই করা অনেক ফর্ম থাকে। সেগুলি টেনে বের করতে অসুবিধা হয়। হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এইসব অসুবিধা এড়ানোর জন্য আগে থেকে ফর্ম বাছাই করে রাখছিলেন তিনি। যাতে বাড়ি বাড়ি গিয়ে বিলি করার সময় কোনও প্রকার সমস্যা না হয়। সেই সময় গ্রামবাসীদের কয়েকজন ওই আইসিডিএস কেন্দ্রে ঢুকে আসেন। বলতে থাকেন যে বিএলও কেন ওখানে বসে ফর্ম বিলি করছেন... এর পাশাপাশি ওই বিএলও এও জানিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার নিয়ম তিনি জানেন। নির্বাচন কমিশনের থেকে প্রশিক্ষণ নিয়েই কাজে এসেছেন। 

তবে এই বিএলও- র বিরুদ্ধে বেছে বেছে বিভিন্ন বাড়িতে যাওয়ার অভিযোগ উঠেছে। আগে অবশ্য বিভিন্ন বাড়িতে গিয়েই তিনি এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন। তবে গতকাল বেছে বেছে বাড়িতে যাচ্ছিলেন ওই বিএলও। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতেই এভাবে বেছে বেছে তৃণমূল সমর্থকদের বাড়ি যাচ্ছেন ওই বিএলও। তবে স্থানীয় তৃণমূল উপপ্রধান জানিয়েছেন, কোনও বিক্ষোভ হলে তাঁর কাছে খবর যেত। নির্বাচন কমিশনের থেকে ওই বিএলও প্রশিক্ষণ নিয়েই কাজে এসেছেন। অতএব তিনি যা ভাল বুঝছেন সেটাই করছেন। 

এদিকে দিকে দিকে বিএলও- দের এনুমারেশন ফর্ম বিলি করাকে কেন্দ্র করে উঠছে অনেক অভিযোগ। কোথাও বিএলও- রা আক্রান্ত হচ্ছেন। কোথাও আবার তাঁদের বিরুদ্ধেই উঠছে সঠিক ভাবে ফর্ম বিলি না করার অভিযোগ। অনেক জায়গা থেকেই এমন অভিযোগ উঠে এসেছে যে বিএলও ভোটারদের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন না। কখনও চায়ের দোকান বসেই বিলি করছেন ফর্ম। কখনও বা জায়গা বদলে হচ্ছে অন্য কোথাও। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget