এক্সপ্লোর

Bengal SIR Row: অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে, ছাড়া পেয়েই SIR- এর কাজে ফিরলেন BLO

West Bengal SIR: ভাতার বিধানসভার ১৯ নম্বর বুথের বিএলও রমেন্দ্রনাথ রায়। গত একমাস ধরেই কাজ করছেন তিনি। কিন্তু গতকাল রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : অসুস্থ হয়েও SIR-এর কাজ করছেন BLO ! পূর্ব বর্ধমানের ভাতারে SIR-এর কাজের চাপে এক BLO- র অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, অসুস্থ হওয়ার পরও ফর্ম ডিজিটাইজেশন-সহ অন্যান্য কাজ করছেন ওই BLO. ১৯ নম্বর বুথের BLO-কে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে সকালেই ফের BLO-র কাজে যোগ দেন রমেন্দ্রনাথ রায়। কাজের চাপেই অসুস্থ হয়েছিলেন, অভিযোগ BLO-র পরিবারের। 

ভাতার বিধানসভার ১৯ নম্বর বুথের বিএলও রমেন্দ্রনাথ রায়। গত একমাস ধরেই কাজ করছেন তিনি। কিন্তু গতকাল রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘোরা, বমি ভাব এইসব উপসর্গ দেখা দিয়েছিল তাঁর। অসুস্থ হওয়ার পর গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় বিএলও রমেন্দ্রনাথ রায়। আজ সকালে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তারপরই কাজের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন এই বিএলও। স্থানীয় মানুষদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন রমেন্দ্রনাথ রায়। শুধু করেছেন ফর্ম ডিজিটাইজেশনের কাজও। 

জানা গিয়েছে, এসআইআর- এর কাজ করতে গিয়ে অনেক সমস্যারই সম্মুখীন হতে হচ্ছে বিএলও রমেন্দ্রনাথ রায়কে। ভাতার বিধানসভার ১৯ নম্বর বুথের বেশিরভাগ বাসিন্দাই সকালে কাজ করতে মাঠে চলে যান। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য সন্ধেবেলার সময়কেই বেছে নিতে হচ্ছে বিএলও- কে। এরপর রাতে বাড়ি ফিরে অনেক রাত্রি পর্যন্ত জেগে ফর্ম ডিজিটাইজেশনের কাজও করতে হচ্ছে তাঁকে। সেই কাজে রয়েছে অন্য রকমের সমস্যা। যেহেতু ওই এলাকায় দুরন্ত গতির ইন্টারনেট পরিষেবা সবসময় উপলব্ধ নয়, তাই ধীর গতির ইন্টারনেটের উপর ভরসা করেই ফর্ম ডিজিটাইজেশনের কাজ করতে হচ্ছে বিএলও রমেন্দ্রনাথ রায়কে। সময়ও লাগছে অনেকটাই বেশি। 

বিএলও- র পরিবারের অভিযোগ, রাতের পর রাত জেগে কাজ করায়, অতিরিক্ত চাপে, পরিশ্রমেই অসুস্থ হয়ে পড়েছিলেন রমেন্দ্রনাথবাবু। তবে সামান্য সুস্থ হওয়ার পরেই কাজের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন তিনি। এসআইআর- এর কাজ নিয়ে পৌঁছে গিয়েছেন স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি। তাঁদের হাতে তুলে দিয়েছেন এনুমারেশন ফর্ম। শুরু করে দিয়েছেন ফর্ম ডিজিটাইজেশনের কাজও। 

অন্যদিকে, আজ বাড়ল SIR প্রক্রিয়ার সময়সীমা। পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন। পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। বাড়ল SIR প্রক্রিয়ার সময়সীমা। ৭ দিন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। ৭ ফেব্রুয়ারির বদলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা। বাড়ল SIR প্রক্রিয়ার সময়সীমা। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget