এক্সপ্লোর

Bengal SIR: তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির BLA ! চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় জগদ্দল

Bengal SIR: বিজেপির BLA হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। এদিকে নিখিল দাস কাজ করছেন তৃণমূলের ক্য়াম্প অফিসে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির BLA! তোলপাড় জগদ্দল। চাঞ্চল্যকর অভিযোগ জগদ্দলের আতপুরের ১২৪ নম্বর বুথে। বিজেপির BLA হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। এদিকে নিখিল দাস কাজ করছেন তৃণমূলের ক্য়াম্প অফিসে। 'আগে বিজেপি করতাম, কয়েক বছর তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপি আমাকে BLA মনোনীত করেছে, সেটা জানি না', চাঞ্চল্যকর দাবি ১২৪ নম্বর বুথের BJP-র BLA নিখিল দাসের। বিজেপির লোক নেই তাই তৃণমূল কর্মীদেরই BLA করতে হচ্ছে, কটাক্ষ তৃণমূলের। ভয় দেখিয়ে বিজেপি কর্মীকে তৃণমূল বলে পরিচয় দেওয়া হচ্ছে, পাল্টা তোপ বিজেপির। 

২১ নম্বর ওয়ার্ড ভাটপাড়া পুরসভার আতপুর ১২৪ নম্বর বুথে ঘটেছে এই ঘটনা। নিখিল দাসের নাম বিজেপির বিএলএ তালিকায়। ২০১৯ সাল থেকে নিখিল দাস সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। সেই সময় অর্জুন সিং তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। চূড়ান্ত পর্যায়ের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়া পুরসভা এলাকায়। সেই সময় থেকেই তৃণমূলে রয়েছেন নিখিল দাস। কোনওভাবেই বিজেপিতে যোগ দেননি। অথচ আশ্চর্যজনক ভাবে নিখিল দাসের নাম রয়েছে বিজেপির বিএলএ- র তালিকায়। 

বিজেপি'র অভিযোগ, বিএলএ- এর নামের তালিকা তৈরি করার আগে নিখিল দাস নিজে থেকে ছবি দিয়েছেন, সই করেছেন, বলেছেন বিএলএ ২- এর কাজ করবেন। এখন তাঁকে ভয় দেখানো হচ্ছে। তাই তিনি শাসকদলের শেখানো কথা বলছেন। এদিকে নিখিল দাসের দাবি, ২০১৯ সাল থেকেই তিনি রয়েছেন তৃণমূলের সঙ্গে। বিজেপির সঙ্গে কোনও যোগ নেই তাঁর। কীভাবে তাঁর নাম বিজেপির বিএলএ- র তালিকায় গেল, তা ভেবেই অবাক হচ্ছেন নিখিল দাস। এই গোটা ঘটনায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে অভিযোগ তুলেছেন ভাটপাড়ার তৃণমূল নেতা সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যামের দিকে। শাসক দলের তরফে নিখিল দাসকে ভয় দেখানো হচ্ছে, এমনটাই অভিযোগ তাঁর। সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে নিখিল দাসকে যা শিখিয়ে দিচ্ছেন, তিনি তাই-ই বলছেন, এমনই অভিযোগ প্রিয়াঙ্গু পাণ্ডের। অন্যদিকে নিখিল দাস বারবার দাবি করছেন, তাঁর নাম কীভাবে বিজেপি'র বিএলএ তালিকায় গেল, তা তিনি জানেন না। অথচ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলছেন, নিখিল দাস নিজের তাঁর ছবি দিয়েছিলেন, সই করেছিলেন। তারপরেই বিএলএ২ হিসেবে তাঁর নাম জমা দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget