এক্সপ্লোর

West Bengal SIR: কুমারগঞ্জে SIR-এর কাজ দেখতে গিয়ে আক্রান্ত মাইক্রো অবজার্ভার, তাঁকে চড় মারার ভিডিও ভাইরাল

West Bengal SIR Row: খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মাইক্রো অবজার্ভারকে উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী। মেখলিগঞ্জ থানা সূত্রে খবর, ঘটনার সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। 

সনৎ ঝাঁ, দক্ষিণ দিনাজপুর : কুমারগঞ্জে SIR-এর কাজ দেখভাল করতে গিয়ে এবার আক্রান্ত হলেন মাইক্রো অবজার্ভার। তাঁকে চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও হামলার সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, গতকাল কুমারগঞ্জ BDO অফিস চত্বরে SIR-এর কাজ দেখভাল করতে যান মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াই। তখনই তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মাইক্রো অবজার্ভারকে উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী। মেখলিগঞ্জ থানা সূত্রে খবর, ঘটনার সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। 

কুমারগঞ্জে SIR-এর কাজ পরিদর্শনে গিয়ে মার খেতে হল মাইক্রো অবজার্ভারকে। পুলিশের সামনেই তাঁকে মারা হল চড়। ঘটনার ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল ও প্রশাসনকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিতর্কের মুখে তৃণমূলের মুখে উঠে এসেছে জনরোষের তত্ত্ব। এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, মাইক্রো অবজার্ভারকে হেনস্থার এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। 

সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও ফের SIR শুনানিতে তাণ্ডব। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত মাইক্রো অবজার্ভার। BDO অফিসে পুলিশের সামনেই মাইক্রো অবজার্ভারকে চড়। ফারাক্কা, চাকুলিয়া, বাসন্তী, সন্দেশখালি, ইটাহারের পর কুমারগঞ্জ। কুমারগঞ্জ SIR শুনানিতে মাইক্রো অবজার্ভারকে মার। পুলিশের সামনেই কমিশন আধিকারিককে আঙুল উঁচিয়ে শাসানি। বিক্ষোভের মধ্যেই মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াইকে চড়। BLO-র কাছে রিপোর্ট তলব কমিশনের। 

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত মাইক্রো অবজার্ভার। SP-কে ইমেলে অভিযোগ আক্রান্ত মাইক্রো অবজার্ভারের। 'BDO অফিসে আচমকা চড়া ৮০-৯০ জন। BDO অফিসে ঢুকে আমাকে নিগ্রহ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমাকে ঘুষি ও চড় মারা হয়, গালিগালাজ করা হয়। প্রায় ১ ঘণ্টা পর পুলিশের সঙ্গে ঘটনাস্থলে আসেন BDO। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে', SP-কে ইমেলে অভিযোগ আক্রান্ত মাইক্রো অবজার্ভারের। 

ফারাক্কা, চাকুলিয়া, বাসন্তী, সন্দেশখালি, ইটাহার পর কুমারগঞ্জ। ফের এসআইআর শুনানি চলাকালীন তাণ্ডব। এবার মার খেলেন খোদ মাইক্রো অবর্জাভার। এর আগে ফারাক্কায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব চালানো হয়েছিল বিডিও অফিসে। তারপর চাকুলিয়াতেও বিডিও অফিস ভাঙচুড় হয়। তারপর সন্দেশখালি, ইটাহার, এসআইআর শুনানি ঘিরে একের পর এক জায়গায় বিডিও অফিসে চলে তাণ্ডব। এবার তালিকায় নবতম সংযোজন কুমারগঞ্জ। 

সেরা শিরোনাম

Durga Puja 2026: 'এতজন মারা গিয়েছেন...', চোরবাগান-কাণ্ডে কী প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের?
'এতজন মারা গিয়েছেন...', চোরবাগান-কাণ্ডে কী প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের?
West Bengal Weather: ফের বৃষ্টির আশঙ্কা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস
ফের বৃষ্টির আশঙ্কা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget