এক্সপ্লোর

SIR in West Bengal : 'সফ্টওয়্যারটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার পরিবর্তন প্রয়োজন হত না', মেনে নিলেন স্পেশাল রোল অবজার্ভার

SIR News: "বাংলার জন্য বিশেষ করে এই অ্যাপ বিজেপি তৈরি করে দিয়ে দিল, আর নির্বাচন কমিশন সেটা পরীক্ষা না করে লাগিয়ে দিল তার ফলে কোটি কোটি লোক হেনস্থা হল", বলছেন জয়প্রকাশ মজুমদার

কলকাতা : 'যে সফ্টওয়্যার ব্যবহার হচ্ছে, তা যদি আর একটু মনোযোগ দিয়ে করা যেত, বারবার পরিবর্তন প্রয়োজন হত না।' মেনে নিলেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। তিনি বললেন, "আমাদের যে সফ্টওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত। তাহলে বারবার যে পরিবর্তন সেই পরিবর্তনটার প্রয়োজন হত না যদি আমরা প্রসেসটা ক্যাপচার করতে পারতাম। তবে, এটাও ঠিক যে যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসেছে। আর নতুন নতুন সমস্যা যেগুলো এসেছে সেগুলোর সমাধান করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সময়ের যে সমস্যাটা আছে...আমাদের যেহেতু এখানে এপ্রিলের মধ্যে ভোট শেষ করতে হবে, এই অল্প সময়ের মধ্যে পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে কিছুটা সমস্যা হচ্ছে।" 

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "সারা বাংলায় তো দেখতে পাচ্ছেন মানুষের কী মনোভাব। কী ক্ষুব্ধ, কী তাঁদের মধ্যে হতাশা। সকলকে একটা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এই নির্বাচন কমিশন। এবার বলছেন সময় কম। সেটা প্রথম দিন থেকে আমরা বলে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন। এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের খবর এই অ্যাপ তৈরি করেছে বিজেপির পরামর্শদাতা যে সংস্থা। সেই সংস্থা তৈরি করে দিয়েছে। আর চোখ বুজে নির্বাচন কমিশন সেটাকে গ্রহণ করেছে। এটা ছিল বাংলার জন্যই এই অ্যাপ। বাংলার জন্য বিশেষ করে এই অ্যাপ বিজেপি তৈরি করে দিয়ে দিল, আর নির্বাচন কমিশন সেটা পরীক্ষা না করে লাগিয়ে দিল তার ফলে কোটি কোটি লোক হেনস্থা হল, বাধ্য হচ্ছে সেটা স্বীকার করতে। সত্যি ঘটনা বলেছে।"

যদিও বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন, "এক একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের এক এক রকম মত আছে। সেইজন্য উনি সর্বোচ্চ মতের অধিকারী, উনি গডফাদার...একথা মানার কোনও যৌক্তিকতা নেই। অতএব আমি মনে করি, যে বক্তব্যটা আসছে সেটা তৃণমূলের শেখানো বক্তব্য। কোনও কিছুই হত না, বারবার যদি তৃণমূল বাধাপ্রাপ্ত না করত। জটিলতা একটার পর একটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। অন্য রাজ্যে কোনও জটিলতা তৈরি করছে না সরকার। যে কারণে অন্য রাজ্যে মসৃণভাবে সব হয়ে গেছে। সেখানে কোনও সফ্টওয়্যারে গন্ডগোল নেই। আর যত গন্ডগোল সব এখানে।"

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget