এক্সপ্লোর

State Budget 2026 : আজ বাজেটে DA নিয়ে বড় ঘোষণা? 'আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ....' যা জানাচ্ছেন DA আন্দোলনকারীরা

West Bengal Budget 2026 : বদলের বাংলায় বাজেট প্রস্তাবে DA নিয়ে কী দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে আজ - সোমবার।  

কলকাতা : আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বিধানসভায়। বেলা বারোটায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য-শিক্ষা-কর্মসংস্থানে থাকবে কতটা জোর? শিল্পায়নে থাকবে বড় কোনও চমক? সামাজিক সুরক্ষা, কৃষি ও পরিকাঠামো উন্নয়নে কতটা বাড়বে বরাদ্দ?

সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA নিযে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশায় আশায় বুক বাঁধছেন, সরকারি কর্মীরা। গত ১৮ এপ্রিল, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ৬০% DA দেওয়ার ঘোষণা করে মোদি সরকার। এরপরেই আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি দাবি করে, খাতায় কলমে ফারাক ৩৮% হলেও বকেয়া DA নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ।  

এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলনে থাকা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক, মলয় মুখোপাধ্যায় বলেন , '' ১ জুন ২০২৬ সালে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডিএ বিষয়ে। তিনি নিজের মুখে বলেছেন, 'বিগত সরকার চিরকুটি যে ডিএ - টা ছুড়ে মেরেছে, সেটা আমরা করব না। আমরা ২২ তারিখ আপনাদের একটা গুড নিউজ দিতে চাই। ' বেতন কমিশন গঠন করতে হলে আমাদের ৪২ শতাংশ মহার্ঘ্য ভাতা বাকি আছে। অর্থাৎ ১৮ শতাংশ দিয়েছে, ৪২ শতাংশ বাকি আছে। আমাদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে... ৪২ শতাংশ ডিএ - টাই তিনি ঘোষণা করে দিন '' 

এছাড়া বহু সরকারি শিক্ষক ও সরকারি কর্মীও চাইছেন এই বকেয়াপূরণ হোক তাড়াতাড়ি। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে। পাশাপাশি সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়। শপথ গ্রহণের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই প্রেক্ষাপটে এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে কী ঘোষণা করে শুভেন্দু অধিকারীর সরকার, এখন সেটাই দেখার।  বদলের বাংলায় বাজেট প্রস্তাবে DA নিয়ে কী দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে আজ - সোমবার।  

আরও পড়ুন : আজকের বাজেটে কী লক্ষ্য? রাজ্যবাসীর কোন কোন প্রত্যাশাপূরণ? যা জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget