এক্সপ্লোর

Summer Vacation: বাড়ল গরমের ছুটি

School Closed: প্রবল গরমের কারণে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের।

 

কলকাতা: ২৬ জুন পর্যন্ত বাড়ানো হল গরমের ছুটি। আরও ১১ দিন বাড়ল স্কুলের গরমের ছুটি (Summer Vacation)। প্রবল গরমের কারণে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের। সম্প্রতি গরম ও আর্দ্রতার কারণে রাজ্যে একাধিক মৃত্যু। পরিস্থিতির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত, জানাল সরকার।

দার্জিলিং ও কালিম্পং (kalimpong) ছাড়া রাজ্যের সব জেলার জন্য জারি এই নির্দেশিকা। এর আগে ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। তারপরে, সোমবার ফের সেই ছুটির সময়সীমা বাড়ানো হল। এবার আরও ১১ দিন ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত রাজ্যের স্কুলে গরমের ছুটি থাকবে। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশ। এই নির্দেশিকাই শেষ পর্যন্ত থাকলে ২৭ জুন, সোমবার খুলতে পারে স্কুল। সরকারি স্কুলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও ওই স্কুলগুলির কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। বেসরকারি স্কুলগুলিও এই সিদ্ধান্ত মেনে নিক, সেই আর্জি জানানো হয়েছে।      

কেন বাড়ল গরমের ছুটি?
প্রশাসন সূত্রে খবর, রাজ্যে গরমের দাপটে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমে স্কুল করা নিয়ে পড়ুয়াদের অসুবিধা হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। তারপরেই এদিন গরমের ছুটি বৃদ্ধির এই নির্দেশিকা জারি করা হয়। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে দিয়েছিলেন মমতা। সফরের সময় একদিন সভা চলাকালীন এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাকে জল দেন মমতা। চিকিৎসকদের নির্দেশ দেন তাকে দেখার। গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েছিল ওই পড়ুয়া।     

কী মনে করছেন শিক্ষাবিদ?
স্কুলে ছুটি বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি বলেন, 'এই তো বর্ষা এসে যাবে। দু একদিনের মধ্যে বর্ষা এসে যাবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। অতিমারি গেল, স্কুল এতদিন বন্ধ। অন্তত সপ্তাহে চারদিন খোলা থাক। নয়তো সপ্তাহে অন্তত তিনদিন খোলা থাক।'   

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget