এক্সপ্লোর

Certificate Scam: ভুয়ো শংসাপত্রে পদোন্নতি! গ্রুপ D থেকে ব্যাঙ্কের ম্যানেজার হলেন বিজেপি নেতার স্ত্রী

Certificate Scam In Tamluk: ২০০২ সালে তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখায় গ্রুপ D পদে যোগ দেন মহুয়া পাল। ২০১২ সালে ম্যানেজার হন।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভুয়ো শংসাপত্র দেখিয়ে পদোন্নতি। এমনই অভিযোগ উঠল তমলুক (Tamluk) কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম (Nandigram) শাখার ম্যানেজারের (Manager) বিরুদ্ধে। যিনি আবার স্থানীয় বিজেপি (BJP) নেতার স্ত্রী। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

কী অভিযোগ? 

গ্রুপ D পদে যোগ দেওয়ার...১০ বছরেই সমবায় ব্যাঙ্কের ম্যানেজার। আর, রকেট গতিতে এই পদোন্নতি হয়েছে শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র দাখিল করে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখার ম্যানেজার মহুয়া পালের বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ

যিনি এই অভিযোগ করছেন তিনি, কৃষি সমবায় ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর ও মহিষাদলের তৃণমূল নেতা তরুণ মণ্ডল। ২০০২ সালে তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখায় গ্রুপ D পদে যোগ দেন মহুয়া পাল। ২০১২ সালে ম্যানেজার হন। এই প্রেক্ষিতে কৃষি সমবায় ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর তরুণ মণ্ডলের দাবি, পদোন্নতি পেতে অসৎ উপায় নিয়েছিলেন ম্যানেজার।

আরও পড়ুন, রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল, পুরনো কমিটি ভাঙলেন শিক্ষামন্ত্রী

কী জানাচ্ছেন অভিযুক্ত? 

যাঁর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ...তিনি স্থানীয় বিজেপি নেতা মেঘনাদ পালের স্ত্রী। মেঘনাদ পাল একসময় নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন।  বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন।

বিজেপি নেতার দাবি, চণ্ডীপুরের যে সংস্থার থেকে স্ত্রীর শংসাপত্র মিলেছিল, সেটি ভুয়ো জানা ছিল না। গোটা বিষয়টি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানকে জানিয়েছেন। এবিষয়ে অভিযুক্ত ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও কিছু বলতে চাননি। এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধী দেখছে গেরুয়া শিবির।

তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি পুলককান্তি গুড়িয়া বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যেই একাজ করা হচ্ছে, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেই এমন অভিযোগ।" অন্যদিকে, মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, "চোরের মায়ের বড় গলা, যারা চুরি করছে তারাই বড় বড় কথা বলছে।" এদিকে, এই বিষয়ে ১০ মে তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান একটি বৈঠক ডেকেছেন বলে জানা গেছে।

 

সেরা শিরোনাম

News Live Updates: DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন...
DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন...
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget