এক্সপ্লোর

Top News : এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ভানু বাগ, আজ অভিষেক-রায় - সকালের ১০ শিরোনাম

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ মামলায় রায়দান।এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ভানু বাগ।আরও খবর...

আজ অভিষেক-রায়

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ মামলায় রায়দান। সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিন্হা। অভিষেকের নাম বলানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষ।নিম্ন আদালত ছাড়াও হেস্টিংস থানায় চিঠি দিয়ে অভিযোগ করেন কুন্তল। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআই-ইডি-র উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা। অভিষেকের বক্তব্যও তদন্তের বাইরে থাকা উচিত নয়, বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সর্বোচ্চ আদালতের নির্দেশে এজলাস বদলের পরে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার কাছে। 

 গ্রেফতার ভানু

এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ভানু বাগ। ওড়িশা থেকে ধৃত ভানু বাগ ও তাঁর ছেলে। বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়েছিলেন ভানু। মঙ্গলবার এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু। 

SSKM-এ সঙ্কটজনক ২ জখম

SSKM-এ রোনাল্ড রস বিল্ডিংয়ে বার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বিস্ফোরণে গুরুতর জখম এগরার খাদিকুল গ্রামের দুই বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বছর ছাব্বিশের পিঙ্কি মাইতির। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে বছর আটত্রিশের রবীন্দ্রনাথ মাইতিরও। তাঁর অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক।

NIA এড়াতে আইনি-কৌশল?

এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুমিছিল। অথচ বিস্ফোরক আইনের ধারাই নেই এফআইআরে! সরাসরি এনআইএ-তদন্ত এড়াতেই কি বিস্ফোরক আইনে মামলা করা হয়নি? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এগরায় বিস্ফোরণকাণ্ডে এনআইএ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। কাল শুনানি।

আজ ভারী বৃষ্টি শহরে 

সকাল থেকে মেঘলা আকাশ। ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 

অনড় দিলীপ, আশ্বাস শুভেন্দুর

কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ। নিঃশর্ত ক্ষমা না চাইলে, আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি। পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। সিমলাপালে যাওয়ার পথে গাড়ি থামিয়ে কুড়মিদের দাবি পূরণের আশ্বাস শুভেন্দুর।


'আত্মবিশ্বাসী' শান্তনু

রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য় বলাগড়ের বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন শান্তনু!চার্জশিটে দাবি করল ইডি। আমার আত্মবিশ্বাস আছে, আগামী দিনের জন্য অপেক্ষা করুন। সাংবাদিকদের প্রশ্নের মুখে শান্তনুর গলায় আত্মবিশ্বাসের সুর।


'স্ত্রীর বান্ধবীর নামে ফ্ল্য়াট'

বেনামে ৫০ লক্ষের বেশি টাকা দিয়ে অপরূপা মিত্র নামে স্ত্রীর ছোটবেলার এক বান্ধবীর নামে ফ্ল্য়াট কিনেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। চার্জশিটে উল্লেখ করল সিবিআই। এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হা ও এজেন্ট আব্দুল খালেককে ৩১ শে মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের।


চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ

মেট্রো রেলের পিলার তৈরির কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে শুরু হয়েছে যান নিয়ন্ত্রণ। পিলারের কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে কিছুটা অংশ ঘিরে দেওয়া হয়েছে। এর জেরে যানজট কমাতে ক্য়ানেল সাউথ রোড ও চাউলপট্টি রোডে একমুখী যান চলাচল করবে।


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget