এক্সপ্লোর

West Bengal Train Accident : ট্রেনের ইঞ্জিনে দাউদাউ আগুন ! ফরাক্কায় বড় দুর্ঘটনা

Farakka Train Accident : রাধিকাপুর এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা মারে, তারপরই লেগে যায় আগুন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : ফের ট্রেন দুর্ঘটনা।  (Train Accident) ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে ট্রাকে ধাক্কা মারল ট্রেন। 

রবিবার রাত ১টা নাগাদ মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় ট্রাকটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি। (Train)

দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ট্রাকের যন্ত্রাংশ ভেঙে আটকে গেছে রেললাইনে। আপাতত আপ ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ। রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। ট্রাক চালক পলাতক। হতাহতের কোনও খবর নেই। এর জেরে আটকে পড়ে কলকাতা থেকে আগরতলাগামী আপ ০২৫০১, আপ হাওড়া কাটিহার এক্সপ্রেস। 

কী জানাল রেল (Railways) 

রেল সুত্রে জানা গিয়েছে , কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধেয় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। সোমবার রাত ১.২৫ নাগাদ ফরাক্কার বল্লালপুরের ব্রিজ নিচে রেললাইনে উপর একটি বালি বোঝায় লড়ি চলে আসায় ট্রেনের চালক হঠাৎ ব্রেক কষেন।  সেই সময় ট্রেনটি ধাক্কা মারে বালি বোঝায় লরিটিকে। হঠাৎ ব্রেক কষতেই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। রেল লাইন থেকে ইঞ্জিনের কোচটির চাকা চ্যুত হয়। ঘটনায় হতাহতের কোন খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল দফতরের একাধিক আধিকারিক, রেল পুলিশ ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন- তিন রাজ্যে বিজেপির হ্যাটট্রিক, বাংলাতেও ঝড় তুলবে গেরুয়া শিবির?

 

 গত মাসে ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণ

গত নভেম্বরেই  ট্রেন সফরে আতঙ্ক তৈরি হয়েছিল ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেসে। ওই ট্রেনে একটি কামরায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পিটিআই সূত্রের খবর, বিস্ফোরণের জেরে চার জন জখম হন। আহতদের মধ্যে এক মহিলাও ছিলেন। বিস্ফোরণের সময় সমস্তিপুর রেল স্টেশনের কাছে ছিল ট্রেনটি।  সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনয় শ্রীবাস্তব জানান, যখন ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেস আউটার সিগনালে ছিল তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত কামরায় পৌঁছয় আরপিএফ এবং জিআরপির টিম। পিটিআই সূত্রের খবর, কামরার মধ্যে একটি আপার বার্থে একটি ব্যাগ রাখা ছিল। সেখান থেকেই ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল। আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে ট্রেনটিকে দ্বারভাঙ্গা নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরে ক্ষতিগ্রস্ত কামরা সব যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই বেরিয়ে আসে তথ্য। PTI সূত্রের খবর, সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন জিজ্ঞাসাবাদের জানা গিয়েছে, অরবিন্দ মণ্ডল এবং নবেন্দু মণ্ডল নামে মধুবনী জেলার বাসিন্দা দুই যাত্রী স্বীকার করেন যে তাঁরাই ওই ব্যাগের মালিক। ব্যাগে বারুদ ছিল হলে তাঁরা স্বীকার করেন জিজ্ঞাসাবাদে।         

 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget