এক্সপ্লোর

Weather: আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর আশঙ্কা, জেলায় জেলায় আজও ঝড়-বৃষ্টি?

Weather Today: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে

সঞ্চয়ন মিত্র, কলকাতা: এখনই দুর্যোগের মেঘ কাটছে না বাংলার আকাশ থেকে। রবিবারে সকাল থেকেই নেই 'রবির' দেখা। বরং রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, দুটি অক্ষরেখা রয়েছে একটি ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত। ছত্রিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে রয়েছে এই অক্ষরেখা । এছাড়া আরও একটি অক্ষরেখা পশ্চিমে মারাঠাওয়াড়া থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার ২০ মার্চ। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা, কর্ণাটক এবং অসমে। 

অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ ও কাল মেঘলা আকাশ থাকবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েক দিন।বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা।

কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ? 

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনকী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলা হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোমবার থেকে ২০ মার্চ বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে।
 
এদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া উত্তরে। আপাতত তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতায় আজ ও কালকের মধ্যে বিকেল বা সন্ধ্যের দিকে কালবৈশাখীর সম্ভাবনা। দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝড় বাতাস ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে।                     

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget