এক্সপ্লোর

Weather Update : টানা বর্ষণ, দোসর বজ্রপাত, ঝোড়ো হাওয়া, আজ দিনভর দুর্যোগ শঙ্কা এই জেলাগুলিতে, কবে থামবে বৃষ্টি?

West Bengal Weather : আপাতত দুর্যোগ চলতে আরও কয়েকদিন। সকলেরই প্রশ্ন, কবে থামবে দুর্যোগ?  কী জানাল আবহাওয়া অফিস? 

 

আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আপাতত দুর্যোগ চলতে আরও কয়েকদিন। সকলেরই প্রশ্ন, কবে থামবে দুর্যোগ?  কী জানাল আবহাওয়া অফিস? 

আজ কোথায় কোথায় বৃষ্টি?

আজ, মঙ্গলবার, তুমুল বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। সঙ্গে বইতে পারে উথালপাথাল হাওয়া। দুই চব্বিশ পরগনাতেই চলবে বৃষ্টি। সেই সঙ্গে ভিজবে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া । বুধবারও  দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশার কথা, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টি বাড়বে। তবে ইতিমধ্যেই তিস্তার জল বইছে বিপদসীমার উপর দিয়ে। ভেসে গিয়েছে দার্জিলিং-কালিম্পংয়ের রাস্তা। যোগাযোগ ব্যবস্থা চূড়ান্ত ক্ষতিগ্রস্থ ইতিমধ্যেই। বৃষ্টি বাড়লে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন হবে, আশঙ্কায় পাহাড়ের মানুষ। 

এবার অতিবৃষ্টি কলকাতায় ? 
আবহাওয়া দফতর জানাচ্ছে,  বৃষ্টির পরিমাণে এগিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে এবার ৬৫০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখানে ৫৫৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত স্বাভাবিক । দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। অন্যদিকে, স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।  আবহাওয়া দফতরের রিপোর্ট বলেছে, জুলাই মাসের শেষ দিকে এসে বৃষ্টিতে অন্যান্য অনেক জেলাকে টপকে গিয়েছে  কলকাতা।  দক্ষিণবঙ্গ এখনও বৃষ্টিতে এগিয়ে রয়েছে উত্তরবঙ্গের তুলনায়। এবার স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে কলকাতা, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হাওড়াতে। 

 

প্রবল বৃষ্টির মধ্যে কলকাতায় ভেঙে পড়েছে তিনটি পুরনো বাড়ি। সোমবার রাতে, কলকাতা পুরসভার কাছে জানবাজারে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ির একাংশ। কলকাতা পুরসভা পুরনো এই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল। মঙ্গলবার ভোরে নারকেলডাঙার রাজেন্দ্রলাল স্ট্রিটে একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে। এই দুই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ মুচিবাড়ায় রাজকুমার বোস লেনে ভেঙে পড়ে আরও একটি পুরনো বাড়ির একাংশ। আহত হন ৩ জন। ক্ষতিগ্রস্ত হয় একটি গাড়ি। 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget