এক্সপ্লোর

Weather Forecast: বর্ষবরণে বৃষ্টি না হাড় কাঁপানো ঠান্ডা? দার্জিলিঙে তুষারপাত? বড় আপডেট আবহাওয়ার

Weather Today: সোম ও মঙ্গলবার নামবে পারদ। বুধবারের মধ্যে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।

কলকাতা: বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। বর্ষশেষে অনেকটাই নামবে পারদ। বর্ষ শেষের রাতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। আজ আংশিক মেঘলা আকাশ কয়েক জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী ২৪ ঘন্টায়। 

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই ডিগ্রি উপরে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও কার্যত শীত উধাও কলকাতায়।  সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষশেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে। বর্ষবরণে স্বাভাবিকের কাছে অর্থাৎ ১৪ ডিগ্রি সেলসিয়াস এ নামতে পারে কলকাতার পারদ।

তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এ। শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং এ। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পয়লা জানুয়ারি। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। 

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সোম ও মঙ্গলবার নামবে পারদ। বুধবারের মধ্যে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ। বর্ষ শেষের রাতে অবাধ উত্তুরে হাওয়ায় হিমেল পরশ বাংলায়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মঙ্গল বুধবার নাগাদ কলকাতাতে ১৪ ডিগ্রি বা তার নিচে চলে যেতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলায় দশ ডিগ্রীর নিচে নামবে পারদ। জমিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বছরের শুরুতে। হালকা বৃষ্টি হবে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলাতে। প্রভাব পড়তে পারবে আশেপাশের দুই একটি জেলাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং এর পর্যটকদের কাছে সুখবর আবহাওয়া দপ্তরের। শনিবার দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। শনিবার শিলা বৃষ্টি হবে কালিম্পং জেলাতে। হালকা বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি তিন জেলাতে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তো রয়েছেই এর সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির সম্ভাবনা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget