এক্সপ্লোর

Weather Updates: আরও জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, দফায় দফায় বৃষ্টি, কতদিন দুর্ভোগ পোহাতে হবে?

Weather Forecasts: আজ দক্ষিণবঙ্গের উপকুলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টি কমার লক্ষণই নেই। সঙ্গে দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ওড়িশার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগরে। অন্যদিকে, পুবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে অস্বস্তি। 

আজ ও কাল মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে, আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আজ দক্ষিণবঙ্গের উপকুলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলির সংলগ্ন জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও মেদিনীপুর জেলাতে সম্ভাবনা বেশি। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

কলকাতায় দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বেলা যত বাড়বে অস্বস্তি বাড়বে। মূলত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget