এক্সপ্লোর

West Bengal Weather Forecast: বিকেলের পর বৃষ্টি কলকাতায়, ঝোড়ো হাওয়া-বজ্রপাতের সতর্কতা, আর কোন জেলায় প্রকোপ

West Bengal Weather Updates: কেরলে বর্ষা ঢুকে গেলেও, এখনও বর্ষার আগমন ঘটেনি রাজ্যে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। উত্তর এবং দক্ষিণে বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ঝোড়ো হাওয়াও বইবে রবিবার। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। (West Bengal Weather Forecast)

কেরলে বর্ষা ঢুকে গেলেও, এখনও বর্ষার আগমন ঘটেনি রাজ্যে। এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তরবঙ্গে যদিও বর্ষা ঢুকে পড়েছে তড়িঘড়ি। গত ৩১ মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত, যেটি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, অরুণাচলপ্রদেশে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি দক্ষিণ দিকে হেলে রয়েছে। (West Bengal Weather Updates)

গরমের জেরে আজ দক্ষিণবঙ্গে দিনভর গরম থাকবে, ফলে অস্বস্তি বোধ হবে। সকাল থেকে ঘাম ঝরবে গায়ে। তবে বিকেল বা সন্ধের দিকে ঝড়-বৃষ্টিতে মিলবে স্বস্তি।  আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে আজ। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। 

আরও পড়ুন: Post Poll Violence: ভোট পর্ব মিটলেও অশান্ত বাংলা, বিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ

আজ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই মানুষজনকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।‌ সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সর্তকতাও জারি করেছে আবহাওয়া দফতর।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৩ শতাংশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আজ বিকেল বা সন্ধের পর স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সর্তকতাও জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার উপকূলের চার জেলার সঙ্গে বাঁকুড়া ও নদিয়া জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভোট গণনার দিন উপকূলের জেলার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়।

অন্য দিকে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে আগামী তিন-চার দিন।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। এই ভারী বৃষ্টি চলবে আগামী চার-পাঁচ দিন। রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। 

পশ্চিমবঙ্গ ছাড়াও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাহে, লক্ষদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ থেকে রেহাই পেতে পারে রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশে। তাপমাত্রায় তিন থেকে চার ডিগ্রি পতন হতে পারে। তবে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। তাপপ্রবাহে সম্ভাবনা দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র এবং কচ্ছেও। 

 

সেরা শিরোনাম

Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
CM Suvendu Adhikari: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়,
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, "SIR-এর সিদ্ধান্ত CEC-র একার ছিল না..", কমিশনের বিবৃতির ছবি দেখিয়ে এবার বড় দাবি মুখ্যমন্ত্রীর
Congress On EC: SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?
SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget