এক্সপ্লোর

West Bengal Weather: আজও বৃষ্টির পূর্বাভাস, পরের সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি? শীতের কী হবে?

West Bengal Weather: গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস (Winter)। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি উপরে।

কলকাতা:  রাজ্যে (West Bengal)  আজ ও বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Prediction) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather forecast)। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস (Winter)। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি উপরে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭  ডিগ্রি সেলসিয়াস। গতকাল সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।

আজও মেঘলা আকাশ ও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আজ একটু কমবে। আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরো ৪৮ ঘণ্টা চলতে পারে। শনিবারও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।  রবিবার থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হবে। এরইমধ্যে আগামী সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি । জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

West Bengal Weather: আজও বৃষ্টির পূর্বাভাস, পরের সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি? শীতের কী হবে?

গতকালও শীতে অসময়ের বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।  পাহাড়ে গতকাল কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।শীতের লেপ কম্বল, পিঠে পুলি পায়েসের আয়েশ উধাও। অবস্থা এমনই যে, জানুয়ারির প্রথমেও মাথায় ছাতা। অসময়ের বৃষ্টিতে নাজেহাল কলকাতা থেকে দক্ষিণবঙ্গ।  পাহাড়েও একই ছবি। শিলাবৃষ্টি হয়েছে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে।  কোথাও কোথাও আবার সকালের দিকে ছিল কুয়াশার দাপট।আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই অসময়ের বৃষ্টি।  আবার সেই কারণেই উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় শীতের দাপট উধাও।

অন্যদিকে, উত্তর ভারতে অব্যাহত শীতের দাপট। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে তাপমাত্রা নিম্নমুখী, বাড়ছে ঠাণ্ডা। ফলে কাঁপন ধরিয়েছে শীত। এরইমধ্যে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী দিনগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে ধীরে ধীরে প্রবল ঠাণ্ডা থেকে স্বস্তি মিলতে পারে। এরমধ্য দিল্লি ও এনসিআর অঞ্চলে মাঝারি কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে দিনে রোদ বেরোবে বলেই পূর্বাভাস।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুরো সপ্তাহই আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু ঠাণ্ডা হাওয়া থেকে রেহাই মিলবে না।

 

সেরা শিরোনাম

Minakhan News: মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget