এক্সপ্লোর

Monsoon Forecast: অঝোরে বৃষ্টি কই, বঙ্গে কবে ঢুকছে বর্ষা? দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত তারিখ ১১ জুন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে ঢুকে পড়বে বর্ষা। আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দামান সাগরে। আন্দামানে আগে ঢুকলেও দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকতে পথে হবে দেরি। 

বঙ্গে বর্ষা কবে?

দিল্লির মৌসম ভবন এক এক জায়গায় বর্ষা ঢোকার ২৫ বছরের গড় ধরে একটি নির্ধারিত দিন ঠিক করে। সেই হিসেব অনুযায়ী আবহাওয়া দফতরে ক্যালেন্ডারে আন্দামানে মৌসুমী বায়ু ঢোকার নির্ধারিত দিন ২২ মে। এরপর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১ জুন। উত্তরবঙ্গে ৭ জুন প্রথম জলপাইগুড়ি জেলায় প্রবেশ করে বর্ষা। জুনের দ্বিতীয় সপ্তাহ নির্ধারিত দক্ষিণবঙ্গে জন্য। কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত তারিখ ১১ জুন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মতে বর্ষা দুই থেকে তিন দিনের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে প্রবেশ করতে পারে। এর ফলে নির্ধারিত সময়ের অন্তত দুদিন আগে বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা ভারতবর্ষের এই দ্বীপপুঞ্জে। তিনি আরও জানিয়েছেন, কেরলে বর্ষা আসতে এবার একটু দেরি হতে পারে। নির্ধারিত ১ জুনের পরিবর্তে অন্তত ৪ জুন বর্ষা ঢুকতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী দিল্লিতে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন ২৭শে জুন। পুরীতে বর্ষা প্রবেশ করে ১৩ জুন আর বাণিজ্য নগরী মুম্বইয়ে মৌসুমী বায়ু প্রবেশ করে কলকাতার সঙ্গে একইদিন ১১ জুন।

রাজ্যে বৃষ্টির পূর্বাভাস: এদিকে কাল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা। বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং এ বেশি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। আজ সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রইল। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম।.

আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget