এক্সপ্লোর

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বাড়তে পারে দুর্যোগ।

কলকাতা: বুধে টানা বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে আকাশ। ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বিরামহীন বৃষ্টি চলবে একাধিক জেলায়। আগামী কয়েকদিন ধরে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের তরফে।                        

মৌসম ভবনের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, সুলতানপুর, গয়া, বাঁকুড়া হয়ে পূর্বদিকে মিজোরামের দিকে বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারের উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমের উপর অবস্থান করছে। এর প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়বে।                                                                              

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা।                                                 

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৭-১১ সেমি ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। শুক্রবার জলপাইগুড়ি ও মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা জানান হয়েছে।           

পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা। নিচু এলাকায় জল জমতে পারে। কৃষিজমি ও উদ্যান ফসলের ক্ষতির সম্ভাবনা। কাঁচা বাড়ি ও দুর্বল কাঠামোর ক্ষতি হতে পারে। তিস্তা, তোর্ষা, জলঢাকা, রাইডাক-সহ একাধিক নদীর জলস্তর বাড়তে পারে।                           

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget